সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Charompatra
by MR Akhtar Mukul
Author: এম আর আখতার মুকুল
Publisher: Ananya
Category: রাজনীতি বিষয়ক বই
Edition: 7th, March 2023
ISBN: 978 984 432 616 3
Number of Pages: 368
Country: Bangladesh
Language: Bangla
‘চরমপত্র’ পুস্তকাকারে প্রকাশে এতো বিলম্ব হলো কেন, তারও কিঞ্চিৎ পূর্ব-ইতিহাস রয়েছে। ১৯৭২ সালে অর্থাভাবের দরুণ বাংলা একাডেমী পুস্তকাকারে ‘চরমপত্র’ প্রকাশে অপারগতা জানিয়েছিল। ১৯৭৫ সালে সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসে রক্ষিত ‘চরমপত্রে’র সমস্ত টেপ খন্দকার মোশতাক সরকারের নির্দেশে বিনষ্ট করা হয়েছিল। টেপ পুড়িয়ে দিলেও এর কপি ও পাণ্ডুলিপি আমার কাছে রক্ষিত ছিল। আমি তখন লন্ডনে নির্বাসিত জীবন যাপন করছি। এরপর ১৯৮০-৮১ সালে তৎকালীন তথ্য মন্ত্রণালয় ‘চরমপত্রে’র পাণ্ডুলিপি প্রত্যাখ্যান করেছিল। এরশাদ ও খালেদা জিয়ার আমলেও ‘চরমপত্রে’র পাণ্ডুলিপি লুক্কায়িত অবস্থায় রাখতে হয়েছিল। এমনিভাবে সুদীর্ঘ ২৮ বছর অতিবাহিত হয়েছে। শেষ পর্যন্ত বিংশ শতাব্দীতে ও ‘চরমপত্র’ পুস্তকাকারে প্রকাশ সম্ভব হলো না। বহু বাঁধা-বিপত্তি অতিক্রম করে এক্ষণে একবিংশ শতাব্দীর সূচনা পর্বে বইটি প্রকাশিত হলো। আমি ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হলাম। এটা এক বিস্ময়কর ব্যাপার যে, ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে ‘চরমপত্র’ অনুষ্ঠানের জন্য আমি উভয় বাংলার আপামর জনসাধারণের কাছ থেকে অপরিসীম স্নেহ, ভালোবাসা ও আশির্বাদ পেলেও বাংলাদেশে আজও পর্যন্ত সরকারি পর্যায়ে এর কোনো স্বীকৃতি পর্যন্ত হয়নি।
Related products
HISTORY OF BANGLADESH (1905-2005)
পলাশী থেকে একাত্তর (বোর্ড বাঁধাই)
পানাম নগর-সোনারগাঁও
বাংলার ইতিহাস মোগল আমল (বোর্ড বাঁধাই)
© 2026 Thebookcenterbd All rights reserved









Reviews
There are no reviews yet.