সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য
Title: Panam Nagar-Sonargaon
by Jahangir Alam Bhuiya
Author: জাহাঙ্গীর আলম ভূইয়া
Publisher: অনিন্দ্য প্রকাশ
Category: নানাদেশ ও ভ্রমণ
Edition: 1st Published 2021
Number of Page: 208
Country: Bangladesh
Language: Bangla
পানাম নগর-সোনারগাঁও বইটি বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁও এবং ঐতিহাসিক পানাম নগরের সমৃদ্ধ ইতিহাস, বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁওয়ের একটি অংশ পানাম নগর। পানামের ভবনগুলো ইউরোপীয় স্থাপত্যরীতি অনুসরণে নির্মিত। জানা যায়, উনিশ শতকের মাঝামাঝি সময় হতে বিশ শতকের শুরুর দিকে পানাম শহরের ভবনগুলো নির্মিত হয়েছিল। ১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের পরবর্তী সময়ে এবং এরই ফলশ্রুতিতে পানাম ইমারতগুচ্ছের সমৃদ্ধি শুরু হয়। চারদিকে পরিখাবেষ্টিত নগরটির বুক চিরে রয়েছে প্রায় ৫০০ মি. একটি রাস্তা যা পানাম নগরে যাতায়াতের একমাত্র পথ। রাস্তাটিতে তিনটি সূক্ষ্ম বাঁক রয়েছে, পথটি গড়ে ৫ মি. প্রশস্ত। রাস্তার উত্তরপাশে ৩১টি এবং দক্ষিণপাশে ২১টি ইমারত রয়েছে। গুচ্ছ ইমারতের দেওয়াল কমবেশি প্রায় ৫০-৭০ সেমি পুরু। তথ্যপ্রমাণে জানা যায়, সেন, সাহা, তালুকদার, পোদ্দার, ভুঁইমালী, নিয়োগী প্রভৃতি শ্রেণির হিন্দু ব্যবসায়ীরা জোট বেঁধে পানাম নগর নির্মাণ করেন। Dr. J. Wise পানাম নগর পরিদর্শন করে বলেছেন, পানামে ত্রিশ ঘর ব্রাহ্মণ (Brahmans), পঁয়ষট্টি ঘর সাহা (Saos), পাঁচ ঘর ভুঁইমালী (Bhuimalis Landlords) ছিল। পানাম নামটি প্রথম পাওয়া যায়, ১৮৪০ সালে ড. জেমস টেলের লেখায়। জেমস টেলর উল্লেখ করেন, পানামের প্রাচীন নাম ছিল হাবেলী সোনারগাঁও। বাংলার মসলিন নগরী হিসেবে সোনারগাঁওয়ের খ্যাতি বিশ্বজুড়ে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির বঙ্গ বিজয়ের পর হতে সোনারগাঁয়ের ধারাবাহিক ইতিহাসের সন্ধান পাওয়া যায়। জিয়াউদ্দিন বারানীর ‘তারিখ-ই-ফিরোজ শাহী’ গ্রন্থে সোনারগাঁওয়ের রাজা ধনুজ মাধব রায়ের খোঁজ পাওয়া যায়। সুলতান ফখরুদ্দীন মোবারক শাহ প্রথম মুসলিম শাসক । পানাম ভবনসমূহের ইতিহাস একশো থেকে দেড়শো বছরের কিন্তু সোনাগাঁওয়ের ইতিহাস হাজার বছরের। তবে পানামে মোগল স্থাপত্যরীতির কিছু ভবন রয়েছে। অতএব নিঃসন্দেহে প্রমাণিত, পানাম রাজধানী সোনারগাঁওয়ের প্রাচীন অংশ। বাংলাদেশের ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে জানতে আগ্রহীদের জন্য পানাম নগর-সোনারগাঁও একটি অনন্য বই।
Related products
CRACK BANK VIVA (June 2026)
| Title | : | ক্র্যাক ব্যাংক ভাইবা (জুন ২০২৬) by মোঃ আহসানুর হক সৈকত তালুকদার |
| Author | Md. Ahasanur Haque Saikat Talukder | |
| Publisher | : | CRACK PUBLICATIONS |
| Category | : | বিসিএস এবং চাকুরী |
| Edition | : | 6th, June 2026 |
| Number of Page | : | 330 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali/ English |
চরমপত্র
পূর্ববাংলার সমাজ ও রাজনীতি
| Title | : | Society and politics of East Bengal by Kamruddin Ahmed |
| Author | কামরুদ্দীন আহমদ | |
| Publisher | : | Mowla Brothers |
| Category | : | রাজনীতি বিষয়ক বই |
| ISBN | : | 984 410 297 9 |
| Edition | : | 3rd, Printing May 2022 |
| Number of Page | : | 182 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bangla |
প্রিসেপটর্স বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট ৫১ তম (মে ২০২৬)
© 2026 Thebookcenterbd All rights reserved








Reviews
There are no reviews yet.