২০১০ সনের ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় পদ্ধতিগত দিক থেকে ব্যাপক পরিবর্তন এসেছে। বর্তমানে নৈর্ব্যক্তিক পদ্ধতির পাশাপাশি বড় প্রশ্নোত্তর রাখা হয়েছে। “সুশীল ক্যাডেট কলেজ ভর্তি গনিত” বইটিতে নৈর্ব্যক্তিক প্রশ্নের পাশাপাশি প্রচুর রচনামূলক প্রশ্নোত্তর দেয়া আছে। বইটির প্রতি চ্যাপ্টারে পূর্ণাঙ্গ মৌলিক আলোচনার পর নৈর্ব্যক্তিক অনুশীলনের অংশ সংযোজন করা হয়েছে। নৈর্ব্যক্তিক পরীক্ষায় একটি বিষয়ে ৫ ধরনের প্রশ্ন করা যায়। আমরা বইটিতে ছাত্র-ছাত্রীদের অনুশীলনের সুবিধার্থে ৫টি ধরনই সংযোজন করেছি। যেমন- সংক্ষেপে উত্তর বা এক কথায় উত্তর, বহু নির্বাচনী প্রশ্ন, সত্য/মিথ্যা নির্ণয়, শূন্যস্থান পূরণ ও মিলকরণ। এতে করে প্রার্থী প্রতিটি অধ্যায় সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। সাম্প্রতিক প্রশ্নগুলো পর্যালোচনা করে আমি ক্যাডেট কলেজ ভর্তি নির্দেশিকায় ৬০টির মত পাঠ সন্নিবেশ করেছি যাতে পরীক্ষার্থীকে কোন প্রশ্নই বাদ দিতে না হয়। ফলে “সুশীল ক্যাডেট কলেজ ভর্তি গনিত” বইটি অনেক বেশি কার্যকর হবে বলে আমার বিশ্বাস।
Reviews
There are no reviews yet.