সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-45%

ভূত তাড়ানো ট্রিলোজি

Original price was: ৳ 1,200.00.Current price is: ৳ 655.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন! ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]

Title : Bhoot Tarano Trilogy
by Nabiha Nupur
Author নাবিহা নুপুর
Publisher : সতীর্থ প্রকাশনা
Category : অতিপ্রাকৃত ও ভৌতিক
Edition : 1st Published, 2026
Number of Page : 664
Country : Bangladesh
Language : Bangla
Description

বিশেষ আকর্ষণ! “ভূত তাড়ানো ট্রিলোজি” বইটির সাথে পাচ্ছেন আকর্ষণীয় বুকমার্ক সম্পূর্ণ ফ্রি! এবং থাকছে লেখকের অটোগ্রাফ একদম ফ্রি! এখানে ভূত তাড়ানো হয়… ফোন করে আসবেন
শাফি পেশায় উদ্ভিদ বিজ্ঞানী, শখে রাক্বী। তার কাছে মুহিব আসে অদ্ভুত এক সমস্যা নিয়ে; যার শিকড় ছড়িয়ে আছে পুবনগর নামের এক প্রত্যন্ত গ্রামে। সমস্যার সমাধানে নেমে শাফি মাহমুদ জড়িয়ে পড়ে পুবনগরে ছড়িয়ে থাকা রহস্যের জালে। শুরু হয় গ্রাম্য রাজনীতির নোংরা খেলা। গ্রামের সাধারণ মানুষের পাশাপাশি অসাধু জাদুকর, হবু চেয়ারম্যান, স্থানীয় স্কুল শিক্ষক ইমতিয়াজ ও আশ্চর্য বালক শফু জড়িয়ে যায় রহস্যের মায়াজালে।
অতীত ও অতিপ্রাকৃতের সন্ধানে:
পুবনগরে ঘটে চলা অতিপ্রাকৃত ঘটনার জট ছাড়াতে গিয়ে শাফি আবিষ্কার করে জ্বিনের সবচেয়ে ভয়ংকর দুই জাত ইফ্রিত ও মারিদের সংযোগ। একই সাথে সামনে আসে জ্বিন ও মানুষের শত্রুতার দীর্ঘ ইতিহাস, যার উৎস সুদূর ইয়েমেনে। শাফি মাহমুদ কি পারবে এই প্রাচীন ও অতিপ্রাকৃত রহস্যের সমাধান করতে?
এখানে এখনও ভূত তাড়ানো হয়… টেলিফোন করে আসবেন
শাফি মাহমুদের কথা মনে আছে তো? ওই যে নীল রঙা চোখ, গাত্রবর্ণ ধবধবে সাদা, প্রথম দর্শনে যাকে ভিনদেশী যুবক ভেবে ভ্রম হয়—শখের বশে যে ভূত তাড়ায়। সেই শাফি মাহমুদ আবার ফিরছে নতুন এক অভিযানে। নেত্রকোনার অখ্যাত এলাকা মিশনপল্লীতে ঘটছে একের পর এক আত্মহত্যার ঘটনা। মৃত্যুগুলো কি শুধুই আত্মহত্যা, নাকি এর পেছনে আছে কোনো গভীর অতিপ্রাকৃত জট?
মিশনপল্লীর রহস্য:
রহস্য ভেদ করতে শাফির সঙ্গী হয় এসআই অম্বর মল্লিক। সেখানে মৃতদেহ কবরস্থ করার আগমুহূর্তে জীবন্ত হয়ে উঠছে দুইদিনের পুরনো লাশ। অন্যদিকে, জাকওয়াবাসী আদ্রিয়ান পৃথিবীতে এসেছে তাদের মন্দিরের পবিত্র শিলা উদ্ধার করতে, যা চুরি করেছে এক শক্তিশালী কালো জাদুকর। পুবনগরে আবার আবির্ভাব ঘটেছে অর্ধসাপ-অর্ধমানব মিশ্রিত এক অদ্ভুত জীবের। শাফি কি পারবে এই সব ষড়যন্ত্রের জাল ভেদ করতে?
এখানে সদুপায়ে ভূত তাড়ানো হয়… মেইল করে আসবেন
তমা প্রতিদিন রাতে নিজের ঘরে অদৃশ্য কারো উপস্থিতি টের পাচ্ছে। সেই অদৃশ্য অবয়বটি তাকে রীতিমতো অত্যাচার করছে। ভীতসন্ত্রস্ত তমা সাহায্যপ্রার্থী হয় শাফি মাহমুদের কাছে। শাফি তদন্ত শুরু করতেই টের পায় এক জটিল ও গাঢ় ষড়যন্ত্রের উপস্থিতি। এসআই অম্বর মল্লিককে অপহরণ করতে চাইছে সেই অদ্ভুত অর্ধসাপ-অর্ধমানব জীবটি। কিন্তু কেন?
অন্তিম ষড়যন্ত্র:
কিশোরগঞ্জের নিনাদ নিজের বাসায় প্রায়ই একজন বৃদ্ধ তান্ত্রিককে দেখতে পাচ্ছে। সেই তান্ত্রিকের আসল পরিচয় কী? আদ্রিয়ানই বা কেন আবারও পৃথিবীতে ফিরে এলো? যখন শাফি, অম্বর, আদ্রিয়ান, তমা এবং নিনাদের জীবন একে-অপরের সাথে জড়িয়ে পড়ে, তখন সামনে আসে এক নতুন মহাবিপদ। শাফি মাহমুদ কি পারবে এই অন্তিম ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে?
“ভূত তাড়ানো ট্রিলোজি” এই বইটি শুধুমাত্র ভৌতিক গল্প নয়—এটি রহস্য, থ্রিলার ও অ্যাডভেঞ্চারের এক বিশাল জগৎ, যা পাঠককে শুরু থেকে শেষ পর্যন্ত আবিষ্ট করে রাখবে।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “ভূত তাড়ানো ট্রিলোজি”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account