“কর্ণকুহরে লুকোনো মর্সিয়া” মোসাব আবু তোহার রচিত একটি অনুবাদ কবিতার সংকলন, যা যুদ্ধ ও ধ্বংসের মধ্য দিয়ে মানবিক অনুভূতির এক গভীর প্রতিচ্ছবি ফুটিয়ে তোলে। বোমা হামলা হয়েছে বাড়িতে। বাচ্চারা, বাবা-মা, খেলনা, টিভির অভিনেতা, উপন্যাসের চরিত্র, কবিতা সংকলনের ব্যক্তিত্ব- মারা গেছে সবাই। আমি, সে এবং তুমি- কোনো সর্বনামই বেঁচে নেই। এমনকি পরের বছর পদ প্রকরণ শিখতে যাওয়া বাচ্চারাও, নেই আর কেউ। বিধ্বস্ত দেওয়ালের স্তূপ এবং রক্তাক্ত ছবির ফ্রেমের আড়ালেও পরিবারের লুকিয়ে থাকা হাসির শব্দ খুঁজতে অন্ধকারে উড়ে বেড়ায় বোমার শেল। রেডিও আর কথা বলে না- ব্যাটারি পুড়ে গেছে, অ্যান্টেনা ভেঙে গেছে। “কর্ণকুহরে লুকোনো মর্সিয়া” এই সংকলন সমসাময়িক কবিতার একটি শক্তিশালী দলিল, যা মানবতা, বেদনা এবং সংগ্রামের গল্পকে নতুনভাবে উজ্জীবিত করেছে।
Reviews
There are no reviews yet.