“গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া” বাংলাদেশে রাষ্ট্রপতিশাসিত শাসনব্যবস্থাকে সংসদীয় শাসনব্যবস্থায় রূপায়ণ, গণতন্ত্র ও মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ, রাজনীতিতে নারীর ক্ষমতায়ন বা নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, তিনি হলেন বাংলার মা, মাটি ও মানুষের নেত্রী, গণতন্ত্র পুনরুদ্ধারের আপসহীন নেত্রী, ‘মাদার অব ডেমোক্রেসি’ খ্যাত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মাঝে দ্বিতীয় মহিলা সরকার প্রধান (বেনজির ভুট্টোর পর)। সামান্য একজন গৃহবধূ থেকে দেশনেত্রী হওয়ার পিছনে বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক চড়াই-উতরাই পার করেছেন। যিনি কখনো নিজেকে রাজনীতিতে যুক্ত করতে চাননি, সেই তিনিই গত প্রায় চার দশক ধরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। “গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া” কেবল একটি জীবনীগ্রন্থ নয়; এটি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাস ও রাজনৈতিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ দলিল, যা পাঠককে অনুপ্রাণিত করবে।
Reviews
There are no reviews yet.