ড. হেশাম আল-আওয়াদির “চিলড্রেন অ্যারাউন্ড দ্য প্রফেট” বইটি প্রচলিত সীরাত গ্রন্থগুলোর চেয়ে একটু ব্যতিক্রমী এবং আধুনিক ঢঙের। সাধারণত সীরাত বা নবীজির জীবনীতে যুদ্ধের বর্ণনা বা ঐতিহাসিক ঘটনাক্রম বেশি থাকে। কিন্তু এই বইটিতে লেখক দেখিয়েছেন– নবীজি (সা.)-এর চারপাশের মানুষজন (সাহাবীগণ) তাঁকে কীভাবে দেখতেন। তাঁর ব্যক্তিত্ব, হাসি-তামাশা, রাগ, ভালোবাসা এবং মানুষের সাথে মেশার ধরণ কেমন ছিল, তা সাহাবীদের অভিজ্ঞতার আলোকে তুলে ধরা হয়েছে। তাছাড়া বইটিতে নবীজি (সা.)-এর অলৌকিক ক্ষমতার চেয়ে তাঁর ‘মানবিক’ গুণাবলিকে বেশি ফোকাস করা হয়েছে। তিনি কীভাবে একজন আদর্শ বন্ধু, একজন দয়ালু শিক্ষক, একজন স্নেহময় পিতা এবং একজন বিচক্ষণ নেতা ছিলেন, তা এখানে জীবন্ত হয়ে উঠেছে। বইটি পড়লে বোঝা যাবে, নবীজি (সা.) একেকজন সাহাবীর সাথে একেকভাবে মিশতেন। তিনি শিশুদের সাথে শিশু হয়ে যেতেন, তরুণদের সাথে বন্ধুর মতো মিশতেন এবং বৃদ্ধদের যথাযথ সম্মান দিতেন। “চিলড্রেন অ্যারাউন্ড দ্য প্রফেট” এই বইয়ে বিভিন্ন বয়সের ও চরিত্রের সাহাবীদের সাথে তাঁর সেই বিশেষ সম্পর্কগুলোর বর্ণনা পাওয়া যায়। এ ছাড়াও নবীজী (সা.) এর অসংখ্য গুণাবলীর ঝলক পাঠককে নাড়া দিবে।
Reviews
There are no reviews yet.