জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাস অনুযায়ী রচিত স্মৃতি বিএড গণিত শিক্ষণ বইটি বি.এড প্রশিক্ষণার্থীদের জন্য একটি পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য সহায়িকা। পেশাগত দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ একটি অত্যন্ত কার্যকর মাধ্যম। আর মানুষ গড়ার কারিগর তথা শিক্ষকদের জন্য প্রশিক্ষণ যে কত গুরুত্ববহ সে কথা বলার অপেক্ষা রাখে না। আমাদের দেশে বিশেষ করে মাধ্যমিক স্তরের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বি এড ও এম এড কোর্স চালু আছে এবং কয়েকটি সরকারি টিচার্স ট্রেনিং কলেজের পাশাপাশি বহু সংখ্যক বেসরকারি টিচার্স টেনিং কলেজ এ দায়িত্ব পালন করে যাচ্ছে। বিগত ২০১৭শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় বি এড কোর্সে ব্যাপক পরিবর্তন সাধন করেছে, এতে ‘রসায়ন শিক্ষণ’ নামে একটি পৃথক বিষয় প্রবর্তন করা হয়েছে। বি এড কোর্সের একটি অন্যতম শিক্ষণ বিষয় হলো ‘রসায়ন শিক্ষণ’। আমরা নিজে পেশাগত কারণে বি এড কোর্সে এ বিষয়টি পাঠদান করে আসছি। রসায়ন শিক্ষণ বিষয়টির উপর তথ্যবহুল ও মানসম্মত বইয়ের অভাব রয়েছে। একটি মানসম্মত ও তথ্যবহুল বইয়ের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই আমরা এই বইটি রচনার কাজে হাত দেয়। বইটি ২০২০ সালের অক্টোবর মাসে প্রথম প্রকাশিত হয়। এরপর ২০২১ সালের জানুয়ারি মাসে এবং ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। পুনঃমুদ্রণ করা হয়। বর্তমানে ২০২৫ সালের অক্টোবর মাসে ২০২৫ সালের নির্দেশনা অনুসারে পুনঃমুদ্রণ করা হলো। “স্মৃতি বিএড গণিত শিক্ষণ” বইটি প্রশিক্ষণার্থীদের চাহিদা পুরোপুরি মিটাতে সক্ষম বলে বিশ্বাস করি।
Reviews
There are no reviews yet.