স্মৃতি বিএড বাংলা শিক্ষণ বইটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাস অনুযায়ী প্রস্তুত একটি নির্ভরযোগ্য সহায়িকা। পেশাগত দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ একটি অত্যন্ত কার্যকর মাধ্যম। আর মানুষ গড়ার কারিগর তথা শিক্ষকদের জন্য প্রশিক্ষণ যে কত গুরুত্ববহ সে কথা বলার অপেক্ষা রাখে না। আমাদের দেশে বিশেষ করে মাধ্যমিক স্তরের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বি এড ও এম এড কোর্স চালু আছে এবং কয়েকটি সরকারি টিচার্স ট্রেনিং কলেজের পাশাপাশি বহু সংখ্যক বেসরকারি টিচার্স টেনিং কলেজ এ দায়িত্ব পালন করে যাচ্ছে। বি এড কোর্সের একটি অন্যতম শিক্ষণ বিষয় হলো ‘বাংলা শিক্ষণ’। আমি নিজে পেশাগত কারণে বি এড কোর্সে এ বিষয়টি পাঠদান করে আসছি। বিগত ২০১৭ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় বি এড কোর্সে বেশ কিছু পরিবর্তন এনেছে। তারই ধারাবাহিকতায় বাংলা শিক্ষণ বিষয়টিতে বেশকিছু পরিবর্তন এনেছে। নতুন সিলেবাস অনুসারে বাজারে বইয়ের ব্যাপক চাহিদা থাকায় স্বল্প সময়ে যতদূর সম্ভব গুরুত্বপূর্ণ তথ্যের সর্বাধিক সমন্বয় ঘটিয়ে নোট আকারে গ্রন্থটি রচনা করি, যা ২০১৭ সালের এপ্রিল মাসে প্রথম প্রকাশিত হয়। এরপর ২০১৮ সালের জানুয়ারি মাসে গ্রন্থটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। এরপর ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে গ্রন্থটির তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়। এরপর ২০২০ সালের জানুয়ারি মাসে গ্রন্থটি পুনঃমুদ্রণ করা হয়। এরপর ২০২১ সালের জানুয়ারি মাসে গ্রন্থটির চতুর্থ সংস্করণ প্রকাশিত হয়। এরপর ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে গ্রন্থটি পুনঃমুদ্রণ করা হয়। বর্তমানে ২০২৫ সালের অক্টোবর মাসে গ্রন্থটি ২০২৫ সালের নির্দেশনা মোতাবেক পুনঃমুদ্রণ করা হলো। “স্মৃতি বিএড বাংলা শিক্ষণ” গ্রন্থটি প্রশিক্ষণার্থীদের নিকট যথেষ্ট সমাদৃত হবে বলে আশা করি।
Reviews
There are no reviews yet.