সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-31%

দেয়ালের ওপারে আকাশ

Original price was: ৳ 350.00.Current price is: ৳ 240.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন! ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]

Title : Deyaler Opare Akash
by Enamul Haq Ibne Yusuf
Author এনামুল হক ইবনে ইউসুফ
Publisher : সুকুন পাবলিশিং
Category : সমকালীন গল্প
Edition : 1st Published, 2026
Number of Page : 192
Country : Bangladesh
Language : Bengali
Description

আমরা সবাই এক একটা চলমান রহস্য। আমাদের প্রত্যেকের বুকের গহীনে আছে দিগন্ত বিস্তৃত এক নীল আকাশ, অথচ অদ্ভুত এক মায়ার টানে আমরা নিজেরাই নিজেদের চারপাশে তুলে রাখি অভেদ্য দেয়াল। কখনো সেই দেয়াল লোকলজ্জার, কখনো মিথ্যে অহমিকার, আবার কখনো তা শুধুই এক যান্ত্রিক জীবনের জঞ্জাল। “দেয়ালের ওপারে আকাশ” নিছক কোনো গল্পের সংকলন নয়; এটি আমাদের যাপিত জীবনের সেই সব অলিখিত দীর্ঘশ্বাসের এক জীবন্ত দলিল, যা আমরা সযত্নে এড়িয়ে চলি। এনামুল হক ইবনে ইউসুফ তার নিপুণ লেখনীতে ব্যবচ্ছেদ করেছেন মানুষের মনের সেই সব অন্ধকার অলিন্দ, যেখানে সচরাচর আলোর রেখা পৌঁছায় না। তিনি দেখিয়েছেন, শহরের আকাশচুম্বী অট্টালিকায় বাস করা মানুষটি কতটা নিঃস্ব হতে পারে, আবার পথের ধুলোয় মিশে থাকা অতি সাধারণ প্রাণের ভেতরেও থাকতে পারে প্রশান্তির এক বিশাল সমুদ্র। সিন্দাবাদের মতো সাফল্য আর বৈভবের সাত সমুদ্র পাড়ি দিয়েও জীবনের শেষ বেলায় যখন মানুষটি আবিষ্কার করেন—তার নোঙর ফেলার মতো কোনো আপন বন্দর অবশিষ্ট নেই, এমনকি নিজের সন্তানের হৃদয়েও না—তখন সেই শূন্যতাই হয়ে ওঠে বইটির মূল সুর। ১৯শে জুলাইয়ের পিচঢালা রাজপথ থেকে শুরু করে ট্রেনের কামরায় মৃত্যু ও জীবনের কাল্পনিক কথোপকথন—সবই যেন এক অনিবার্য সত্যের দিকে আমাদের ইশারা করে। “দেয়ালের ওপারে আকাশ” বইটি আপনাকে বাধ্য করবে নিজের দিকে ফিরে তাকাতে। মনে করিয়ে দেবে যে, এই পার্থিব দেয়ালের ওপারেই আছে এক অবিনশ্বর আকাশ। আপনি কি তৈরি সেই দেয়াল পেরিয়ে নিজের ভেতরের মুক্ত আকাশকে খুঁজে নিতে?

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “দেয়ালের ওপারে আকাশ”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account