“প্রিজম ক্যাডেট কলেজ ভর্তি গনিত (পরীক্ষা ২০২৭)” বিভিন্ন পরিসরে প্রিজম প্রকাশনীর দীর্ঘদিনের সাফল্য ও অভিজ্ঞতার ধারাবাহিকতায় ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীদের ভালো বইয়ের অভাব পূরণের নিমিত্তে সম্পূর্ণ নতুন কারিকুলাম ও মূল্যায়ন পদ্ধতির আলোকে বইটি প্রণয়ন করা হয়েছে। সর্বশেষ পরীক্ষা পদ্ধতির ধরন অনুযায়ী বইটিতে প্রতিটি বিষয় অত্যন্ত সুন্দর ও সহজভাবে উপস্থাপন করা হয়েছে। প্রতিটি অধ্যায়ে সমাধানসহ কমন উপযোগী গুরুত্বপূর্ণ সমস্যাবলি, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, বহুনির্বাচনি প্রশ্নোত্তর, শূন্যস্থান পূরণ, সত্য/মিথ্যা নির্ণয় সংযোজন করা হয়েছে। এছাড়াও বইটিতে সর্বশেষ মানবণ্টন অনুযায়ী নতুন পাঠ্যবইয়ের আলোকে সমাধানসহ ১০০ নম্বরের পূর্ণাঙ্গ ২০ সেট এক্সক্লুসিভ মডেল টেস্ট এবং বিগত ১০ বছরের ভর্তি পরীক্ষার প্রশ্নোত্তর সংযোজন করা হয়েছে। বর্তমান পরীক্ষা পদ্ধতির উপর ভিত্তি করে রচিত বইটি নিঃসন্দেহে ছাত্রছাত্রীদের জন্য বৈপ্লবিক পরিবর্তন আনবে। কাজেই “প্রিজম ক্যাডেট কলেজ ভর্তি গনিত (পরীক্ষা ২০২৭)” বইটি ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সহায়ক হবে বলে আশা রাখি। তবুও যেকোনো পরীক্ষায়ই ভালো ফলাফলের জন্য পাঠ্যপুস্তক সম্বন্ধে ব্যাপক ধারণা থাকা উচিত। পাশাপাশি পাঠ্যপুস্তক-বহির্ভূত বিষয় সম্পর্কেও ধারণা থাকতে হবে। এতে শতভাগ সফলতা লাভের সম্ভাবনা থাকে।
Reviews
There are no reviews yet.