“প্রভাতী বিএড গণিত শিক্ষণ” বইটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বছর মেয়াদি বি.এড কোর্সের নতুন শিক্ষাক্রম (২০২৫ শিক্ষাবর্ষ) অনুযায়ী রচিত একটি গুরুত্বপূর্ণ সহায়ক গ্রন্থ। পেশাগত দক্ষতা অর্জন, শিক্ষা ও শিক্ষকের মান উন্নয়নে এবং মর্যাদা প্রতিষ্ঠায় শিক্ষক প্রশিক্ষণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর মানুষ গড়ার কারিগর তথা শিক্ষকের জন্য প্রশিক্ষণ যে কত গুরুত্ববহ তা আর বলার অপেক্ষা রাখে না। আমাদের দেশে মাধ্যমিক স্তরের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বি.এড ও এম.এড কোর্স চালু আছে এবং কয়েকটি সরকারি টিচার্স ট্রেনিং কলেজের পাশাপাশি বহুসংখ্যক বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ এ দায়িত্ব পালন করে যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.এড কোর্সের একটি অন্যতম শিক্ষণ বিষয় হলো “গণিত শিখন”। ২০২৫ শিক্ষাবর্ষ থেকে এক বছর মেয়াদি বি.এড কোর্সের নতুন শিক্ষাক্রম চালু হয়েছে। এ শিক্ষাক্রমে শিক্ষণ বিষয়াবলির মধ্যে গণিত শিক্ষণ অন্যতম। তাই গণিত শিখন নতুন সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ তথ্যের সর্বাধিক সমন্বয় ঘটিয়ে প্রশ্নোত্তর আকারে প্রকাশ করা হল। আশা করি প্রশিক্ষণার্থীদের নিকট “প্রভাতী বিএড গণিত শিক্ষণ ” বইটি যথেষ্ট সমাদৃত হবে।
Reviews
There are no reviews yet.