গত ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক আমার প্রথম বই “দি এ্যানাটমি অব ওয়ার্ল্ড পলিটিক্স” প্রকাশিত হয়। প্রকাশিত হওয়ার পর থেকেই এই বইটির পাঠক প্রিয়তা দেখে আমি অভিভূত। “দি এ্যানাটমি অব ওয়ার্ল্ড পলিটিক্স (সাপ্লিমেন্ট – ১)” বইয়ে ব্যবহৃত বিভিন্ন থিওরি, কূটনৈতিক পরিভাষা এবং বিভিন্ন পার্সপেক্টিভের আলোকে সামসময়িক বিশ্বে চলমান ঘটনাপ্রবাহের বিদ্যায়তনিক ব্যাখ্যা সম্বলিত একটি বই আপনারা আমার কাছে চেয়েছেন। আমার প্রতি পাঠকদের আস্থা এবং আন্তরিকতা আমাকে আরও বেশি দায়বদ্ধ করে তুলেছে। সেই দায়বদ্ধতা থেকে আমারও ইচ্ছা ছিল পাঠকদের নতুন কিছু দেওয়ার। তবে সময় স্বল্পতার কারণে আমার পক্ষে পূর্ণাঙ্গ একটি বই লিখে উঠা সম্ভব হয়নি। তাই পাঠকের চাওয়ার কথা চিন্তা করে এই স্বল্প সময়ের মধ্যে আমি বর্তমান ঘটনাসমূহের তাত্ত্বিক ব্যাখ্যা সম্বলিত একটি সাপ্লিমেন্ট আপনাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করেছি। যা “দি এ্যানাটমি অব ওয়ার্ল্ড পলিটিক্স (সাপ্লিমেন্ট – ১)” বইয়ের একটি নতুন সংযোজন। আশা করি আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের সাম্প্রতিক আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে ধারণা দিতে সহায়ক হবে।
Reviews
There are no reviews yet.