পদ্ধতিগতভাবে “দি এ্যানাটমি অব ওয়ার্ল্ড পলিটিক্স” এই বইটির প্রতিটি বিষয় এবং প্রতিটি অধ্যায় একটি অপরটির সাথে নিখুঁতভাবে সম্পর্কযুক্ত। তাই এই বইটির প্রতিটি বিষয়বস্তুকে যদি ভালোভাবে বোধগম্য করতে চান তাহলে বইটির সূচিপত্র অনুযায়ী ক্রমান্বয়ে পড়ে যাওয়া অত্যাবশ্যকীয়। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা সর্বদাই আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে সচেতন থাকার চেষ্টা করি। কিন্তু আমরা যদি বৈশ্বিক রাজনীতির মৌলিক বিষয় থেকে শুরু করে গভীরে প্রবেশ করতে পারি তাহলে বিশ্ব রাজনীতি সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা আরও বেশি পরিপক্ক হবে। তাই চেষ্টা করেছি একটি বিষয়ের শুরু থেকে ধীরে ধীরে গভীরে প্রবেশ করার মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি বোধগম্যভাবে উপস্থাপন করার। পাঠকের অনুধাবনের সুবিধার্থে একেকটি বিষয় বোঝানোর জন্য প্রাসঙ্গিক উদাহরণ ব্যবহার করা হয়েছে। একটি ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে ঐ ঘটনার পেছনের প্রেক্ষাপটগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। “দি এ্যানাটমি অব ওয়ার্ল্ড পলিটিক্স” এই বইয়ের ব্যতিক্রমী দিকটি হলো এই যে, আমরা যে বিষয়টি আলোচনা করি না কেন সমসাময়িক বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ কেন সেখানে প্রাসঙ্গিক তা তুলে ধরা এবং সেখানে বাংলাদেশের করণীয় কী হতে পারে তাও বাতলে দেওয়ার চেষ্টা করেছি। দ্বিতীয়ত, প্রতিটি অধ্যায়ের শুরুতে ঐ অধ্যায়ের বিষয়বস্তুকে ভিত্তি করে একটি ‘Theme’ রয়েছে, যা অধ্যায়টি সম্পর্কে শুরুতেই পাঠককে একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করবে। একইভাবে প্রতিটি অধ্যায় শেষে “Question to think about?” নামে আরেকটি অংশ রয়েছে যা পাঠকের চিন্তার খোরাক যোগাবে।
Reviews
There are no reviews yet.