প্রভাতী বিএড সহায়িকা (২য় খণ্ড) নব প্রবর্তিত বি.এড কার্যক্রমের দ্বিতীয় সেমিস্টারের জন্য একটি সময়োপযোগী, নির্ভরযোগ্য ও পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। নব প্রবর্তিত বি.এড কার্যক্রমের পাঠ্যক্রম উন্নত বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে প্রতিটি বিষয়কে আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে। শিক্ষার গুণগত পরিবর্তনের জন্য ইহা ইতিবাচক ভূমিকা রাখবে তারই মহৎ উদ্দেশ্যে ২০২৫ শিক্ষাবর্ষ থেকে বি.এড পর্যায়ে নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছে। স্বল্প সময়ের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নিয়ে একে বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় ও সমৃদ্ধ তথ্য সম্বলিত বইপত্র প্রস্তুতি সম্পন্ন না করায় শিক্ষার্থী-শিক্ষক উভয়ের মাঝে নানা উদ্বেগ-উৎকণ্ঠা, দ্বিধা দেখা দিয়েছে। চাহিদা মেটাতে পরিপূরক ও যথার্থ সমর্থ হয় এমন পর্যায়ের বইপত্রের অপ্রতুলতা শিক্ষার্থীদের মনের মাঝে আধার ঘেরা কুয়াশা তীব্র মানসিক সংকট সৃষ্টি করেছে। স্বল্প সময়ে যাতে শিক্ষার্থীরা সঠিক নির্দেশনা, পরামর্শ ও তথ্য পেয়ে নিজেকে এ ক্রান্তিলগ্ন কাটিয়ে উঠতে পারে তারই প্রয়াস এবারের এই “প্রভাতী বিএড সহায়িকা (দ্বিতীয় সেমিস্টার)”। সহায়িকাটিতে সর্বশেষ তথ্য পরিবেশন, বিষয়ভিত্তিক অন্তর্ভুক্তি, সুবিন্যস্ত প্রশ্ন ও উত্তর প্রদান প্রভৃতি বিবেচনায় রেখে অত্যন্ত যত্নসহকারে সহায়িকাটি প্রণীত হয়েছে। বিষয়ভিত্তিক প্রতিটি অধ্যায়ের সম্ভাব্য প্রশ্নোত্তর সুন্দর, সহজ ও প্রাঞ্জল ভাষায় পরীক্ষায় লেখার উপযোগী করে উপস্থাপন করা হয়েছে। দুঃসাধ্য একাজটি করতে গিয়ে একে আমরা অত্যন্ত সচেতন থেকে পেশাগত দায়িত্ববোধের স্বতঃস্ফূর্ত অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে সম্পন্ন করতে চেষ্টা করেছি। আমরা গভীরভাবে প্রত্যাশা করি শিক্ষার্থীদের মনে কুয়াশা কেটে যাবে সহায়িকাটি পেয়ে, মন পাবে একটি নবীন প্রত্যাশার নতুন রাঙা সকাল। সফলকাম হবেন প্রতিটি শিক্ষার্থী, নিজেকে সমৃদ্ধ করে তুলবেন এবং পেশাগত অনুশীলনে তা কাজে লাগাবেন আমরা আশা করি।
Reviews
There are no reviews yet.