Kids’ English: Grammar বইটিতে শিশুদের জন্য উপযোগী গ্রামারের মৌলিক বিষয়গুল্যে তুলে ধরা হয়েছে। গ্রামারের জগৎ বিশাল এটা সতা, তবে এর ভিত্তিটা গড়তে হয় ছোটবেলা থেকেই। এই বইয়ে প্রাসঙ্গিকতার ওপর গুরুত্ব দিয়ে লেসনগুলো সাজানো হয়েছে, যাতে কোমলমতি শিক্ষার্থীরা বিষয়টি সহজে বুঝতে ও হৃদয়ে ধারণ করতে পারে। সহজ বাংলা ভাষায় লেখা এই বইয়ের প্রতিটি উদাহরণ শিশুদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত। প্রতিটি পৃষ্ঠায় রয়েছে প্রাসঙ্গিক ছবি; যা দেখেই শিশুরা উদাহরণ বুঝতে পারবে, আর এর মধ্য দিয়েই গ্রামারের মৌলিক বিষয়গুলো শিখে নেবে। প্রতিটি অধ্যায়ের শেষে রয়েছে অনুশীলন, যা শিখন যাচাইয়ের জন্য অত্যন্ত কার্যকর। “Kids’ English: Grammar” এই বইটি যেকোনো কিন্ডারগার্টেন স্কুল বা প্রাথমিক বিদ্যালয় তাদের তালিকাভুক্ত বই হিসেবে অনায়াসে ব্যবহার করতে পারবে, ইনশাআল্লাহ। অভিভাবকরাও তাদের আদরের সন্তানকে ধরে ধরে পড়িয়ে ইংরেজি গ্রামারে দক্ষ করে তুলতে পারবেন।
Reviews
There are no reviews yet.