পাঠকদের চাহিদা মোতাবেক প্রতি বছরই “প্রফেসর’স জব সলিশন” বইটি পরিবর্ধিত ও পরিমার্জিত আকারে প্রকাশ করা হয়। ১৮২ সেট প্রশ্ন এবং সেগুলোর ব্যাখ্যাসহ সমাধান সংযোজন করে বিষয়ভিত্তিক এবং সালভিত্তিক নতুন বিন্যাসে ৩৮তম সংস্করণ প্রকাশ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ সংস্করণে ১০ম-৪৯তম বিসিএস এবং ২০১৩ থেকে ২০২৫ পর্যন্ত পিএসসি’র সকল নিয়োগ, জুডিশিয়াল সার্ভিস কমিশন কর্তৃক গৃহীত সহকারী জজ, শিক্ষক-প্রভাষক নিবন্ধন, প্রাথমিক-মাধ্যমিক শিক্ষক, উপজেলা/থানা শিক্ষা অফিসার এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা কর্তৃক গৃহীত নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রের পূর্ণাঙ্গ সমাধানসহ আপ-টু-ডেট তথ্যভিত্তিক ব্যাখ্যা প্রদান করা হয়েছে। পূর্বের সংস্করণের অনাকাঙ্ক্ষিত ভুলত্রুটিগুলোও সংশোধন করা হয়েছে। প্রত্যেক সংস্করণেই বইটিকে ত্রুটিমুক্ত ও সুন্দর করতে আপ্রাণ চেষ্টা এবং যথেষ্ট সতর্কতা অবলম্বন করার পরও বিতর্কিত কিছু প্রশ্নের সঠিক উত্তরে ত্রুটি-বিচ্যুতি থেকে যেতে পারে। এ ধরনের অনিচ্ছাকৃত যে কোনো ত্রুটির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। “প্রফেসর’স জব সলিশন” বইটি নিয়োগ পরীক্ষার প্রধান সহায়িকা হিসেবে পাঠকের আস্থা অর্জন করতে পেরেছে এবং স্বীকৃতি পেয়েছে এটাই আমাদের বড় প্রাপ্তি।
Reviews
There are no reviews yet.