সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-25%

প্রাক্তন

Original price was: ৳ 550.00.Current price is: ৳ 410.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Praktan by Kayes Sami
Author: কয়েস সামী
Publisher: অনুজ প্রকাশন
Category: থ্রিলার
Number of Pages: 256
Country: Bangladesh
Language: Bangla

Description

প্রাক্তন কয়েস সামীর লেখা এক মনস্তাত্ত্বিক থ্রিলার উপন্যাস, যেখানে প্রেম, প্রতারণা, ভয় এবং রহস্য এক সূক্ষ্ম সুতায় গাঁথা। নাতাশা যখন বুকস্টোরের ব্যবসা নিয়ে চিন্তিত তখন তার পরিচয় হলো সুদর্শন ডক্টর রাহেলের সাথে। পরিচয় থেকে প্রেম। সম্পর্ক যখন গভীর হতে শুরু করল তখন হঠাৎ একদিন নাতাশা জানতে পারল সে রাহেলের জীবনের প্রথম প্রেমিকা না। এর আগেও রাহেলের আরেকজন প্রেমিকা ছিল। নাম মীরা।রাহেলের বন্ধুরা প্রতিনিয়ত মীরার প্রসঙ্গ তুলে নাতাশাকে বিব্রত করে তুলত। কিন্তু নাতাশা যখন রাহেলের কাছে মীরার প্রসঙ্গে জানতে চাইত, রাহেল চুপ মেরে যেত।এই বিব্রতকর অবস্থার ভেতর শুরু হলো আরেক উপদ্রব। নাতাশার মনে হতে থাকল কেউ একজন তাকে সব সময় অনুসরণ করছে। একদিন তার বুকস্টোরের ভেতর ঢুকে সব বই তছনছ করে দিলো কেউ। দেয়ালে রক্ত দিয়ে লিখে রেখে গেল আপত্তিকর একটা শব্দ। নাতাশা বুঝতে পারল এসবের পেছনে রয়েছে মীরা, রাহেলের প্রাক্তন।পাঠক যতই নাতাশা-রাহেলের প্রেম কাহিনি পড়তে থাকবেন ততই একের পর এক ভয়ংকর ঘটনার সম্মুখীন হবেন। আর গল্পের এক পর্যায়ে এসে বুঝতে পারবেন যে, এতক্ষণ যা যা অনুমান করে এসেছেন সব ভুল। পাঠককে আবার নতুন করে ভাবতে হবে সবকিছু।নাতাশার সকল দুর্ভোগের পেছনে আসলে কে? নাতাশার জীবনের গোপন রহস্যটাই বা কী? ‘প্রাক্তন’ এমন এক থ্রিলার, যা পাঠককে টেনে নেয় গভীর মনস্তাত্ত্বিক অন্ধকারে—প্রেমের মোহ থেকে শুরু করে ভয়ংকর বাস্তবতার মুখোমুখি করে দেয়।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “প্রাক্তন”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account