সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Who Killed Walter Thorne by Raihan Masud
Author: রায়হান মাসুদ
Publisher: অনুজ প্রকাশন
Category: থ্রিলার
Edition: 1st published, 2025
Number of Pages: 208
Country: Bangladesh
Language: Bangla
বাংলাদেশের সমসাময়িক সমাজ ও রাজনীতির পটভূমিতে রচিত রায়হান মাসুদ-এর রহস্য-অ্যাকশন থ্রিলার “হু কিল্ড ওয়াল্টার থর্ন” পাঠককে নিয়ে যাবে এক ভয়ংকর রক্তাক্ত ষড়যন্ত্রের জগতে। প্রকাশ্য দিবালোকে পুরান ঢাকার নাজিরা বাজারের জনবহুল রাস্তায় সিসিক্যামেরা অকেজো করে নৃশংসভাবে খুন করা হলো বারোজন পথচারীকে। খুনের পর খুনিরা ভিক্টিমদের চেহারা বিকৃত করল, এমনকি পোশাকও সরিয়ে ফেলল, যাতে কেউ ভিক্টিমদের চিনতে না পারে।ভিক্টিমদের ফিঙ্গারপ্রিন্ট জোগাড় করেও এনআইডি ডাটাবেজে কারো সাথে মিল পাওয়া গেল না। একইসময়ে কারা যেন মেট্রোরেল লাইনে বোমা মেরে কয়েকশ মানুষকে খুন করল। এদিকে জুলাই পরবর্তী বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা নিয়ে প্রতিবেদন করতে আসা বিবিসির সাংবাদিক ওয়াল্টার থর্ন এমনকিছু জেনে ফেলল, যা তার জানা উচিত না। কিন্তু কি সেটা তা কাউকে বলার আগে তাকেও কারা যেন খুন করল।মৃত্যুর আগে ভিডিওবার্তায় বিদেশি মিশনে পা হারিয়ে অকালে সেনাবাহিনী থেকে অবসর নেওয়া গোয়েন্দা মেজর রাশেদ উমারের কাছে সাহায্য চাইল ওয়াল্টার থর্ন। একসাথে দুইটা আলাদা নৃশংস খুনের তদন্তে নামতে বাধ্য হল মি. উমার। তদন্ত করতে গিয়ে এক অতি গোপন সংগঠনের খোঁজ পেল সে, যার নাম ইত্তেহাদ পার্টি।সেই ইত্তেহাদ পার্টিকে পরিচালনা করছে এক গোপন সিন্ডিকেট, যাদের সাথে সম্পর্ক আছে সেনাবাহিনীর কিছু বিদ্রোহী অফিসারের। কারা এই সিন্ডিকেট? কি তাদের উদ্দেশ্য? নাজিরা বাজারের বারোখুনের সাথে এদের সম্পর্কই বা কি? মেট্রোরেল লাইনে বোমাহামলার সাথে কি তাদের কোনো সম্পর্ক আছে? আর ওয়াল্টার থর্নকে কে হত্যা করল? কি জেনে গিয়েছিল সে?একে একে সব প্রশ্নের উত্তর খুঁজতে মি. উমার পড়ল এক রক্তাক্ত গোলকধাঁধায়, যেই গোলকধাঁধায় একবার কেউ পড়ে গেলে তাকে বাঁচতে দেওয়া হয় না….
Related products
চার খলিফা রা.-এর ৪০০ ঘটনা
| Title | : | Char Khalifa (RA)-er 400 Ghotona by Kazi Abul Kalam Siddique |
| Author | কাজী আবুল কালাম সিদ্দীক | |
| Publisher | : | আশরাফিয়া বুক হাউস |
| Category | : | জীবনী গ্রন্থ |
| Edition | : | Edition 2026 |
| Number of Page | : | 400 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
বাংলাদেশের ইতিহাস (১৯০৫-১৯৭১)
বাংলাদেশের ইসলামি রাজনীতির ব্যবচ্ছেদ
সেল্ফ প্রিপারেশন গণিত
© 2026 Thebookcenterbd All rights reserved













Reviews
There are no reviews yet.