সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: In My Mother’s Footsteps
by Mona Hajjār Halabi
Author: মোনা হাজ্জার হালাবি
Publisher: শব্দশৈলী
Category: আত্ম-চরিত
Translator: কাজী রাহনুমা নূর
Edition: 1st, 2025
ISBN: 9789849997146
Number of Pages: 176
Country: Bangladesh
Language: Bangla
ইন মাই মাদার্স ফুটস্টেপ্স
“উদ্বাস্তুরা উড়ন্ত বীজের মত বাতাসে ছড়িয়ে পড়ে। যে মাটিতে পড়ে সেটাই তাদের বাড়ি।”ইন মাই মাদার্স ফুটস্টেপ্স লেখিকা মোনা হাজ্জার হালাবি একজন প্যালেস্টাইনি আমেরিকান। তাঁর ফিলিস্তিনি মা ১৯৪৮ সালে প্রাণ বাঁচাতে জেরুজালেম ছেড়ে মিশরে চলে গিয়েছিলেন। লেখিকা তাঁর মায়ের ফেলে আসা জেরুজালেমের বাড়িটি, তাঁর ফেলে আসা স্বজনদের খুঁজে পেতে বারেবারে ছুটে গেছেন প্যালেস্টাইনে ।এই বইটিতে পাঠক দুটি কণ্ঠ শুনতে পাবেন। একটি কণ্ঠ লেখিকার যেখানে তিনি তার মায়ের পিছে ফেলে আসা দিনগুলোকে খুঁজে পাওয়ার তাগিদে প্যালেস্টাইনের রাস্তায় রাস্তায় হাঁটতে গিয়ে বর্তমানের প্যালেস্টাইনকে যেভাবে আবিষ্কার করেছেন সেটা যেমন বর্ণনা করেছেন তেমনি সেখানকার মানুষ এবং তাঁদের বেঁচে থাকার আকুতিকে নানা ঘটনার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এর পাশাপাশি একজন অভিজ্ঞ আমেরিকান শিক্ষক হিসেবে রামাল্লার একটি বেসরকারি স্কুলে ফিলিস্তিনি শিশুদের সাথে কাজ করতে গিয়ে যুদ্ধ-বিদ্ধস্ত সে দেশটির শিশুদের মানসিক টানপোড়নকে ঘিরে তাঁর অভিজ্ঞতা এবং হতাশা দুটাই তুলে ধরেছেন।অন্য কণ্ঠটি লেখিকার মায়ের। প্যালেস্টাইনে থাকাকালীন সময়ে লেখিকার কাছে লেখা তাঁর মায়ের চিঠিতে পাঠক খুঁজে পাবেন হারিয়ে যাওয়া এক আনন্দঘেরা ফিলিস্তিনকে। প্যালেস্টাইন কোন কল্পকাহিনী নয়। কোটি মানুষের দীর্ঘশ্বাস, তাঁদের আত্মাহুতি, তাঁদের ভালোবাসার স্বদেশ হলো প্যালেস্টাইন ।
Related products
A Self Tutor for R Cadet English
| Title | : | এ সেলফ টিউটোর ফর ক্যাডেট ইংলিশ by এফ.এম. নজরুল ইসলাম |
| Author | : | F.M. Nazrul Islam |
| Publisher | : | Nafis Book Depot |
| Category | : | স্কুল-কলেজ-মাদ্রাসা বই |
| Edition | : | 8th, January 2026 |
| Number of Pages | : | 880 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bangla/English |
প্রিসেপটর্স মডেল টেস্ট ও সাম্প্রতিক ঘটনা প্রবাহ
সভ্যতার ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ
সেল্ফ প্রিপারেশন গণিত
© 2026 Thebookcenterbd All rights reserved

Reviews
There are no reviews yet.