সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-34%

বাংলাদেশের ইতিহাস ভাষা, সংস্কৃতি ও পরিচয়

Original price was: ৳ 460.00.Current price is: ৳ 305.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: History of Bangladesh: Language, Culture and Identity
Author: মোঃ আশরাফুল আজম, আশীষ বৈদ্য, গোলাম কিবরিয়া
সম্পাদনায়: ড. মোঃ রেজাউল করিম
Publisher: MILESTONE PUBLICATIONS
Edition: 1st, September 2025
Number of Pages: 664
Country: Bangladesh
Language: Bangla

Description

ইতিহাস এক অনন্ত নদী-তার স্রোতে ভেসে চলে সময়, মানুষ আর জাতির পরিচয়। সেই নদীর তীরে দাঁড়িয়ে আমরা পাঠকের হাতে তুলে দিচ্ছি আমাদের বিনম্র প্রয়াস- ‘বাংলাদেশের ইতিহাস: ভাষা, সংস্কৃতি ও পরিচয়’ গ্রন্থখানি। একটি জাতির আত্মা তার ইতিহাসে, তার ঐতিহ্যে, তার সংস্কৃতিতে লুকিয়ে থাকে। ইতিহাসবিহীন মানুষ যেন শিকড়হীন বৃক্ষ-যার নেই ছায়া, নেই স্থিতি। আজকের তরুণ প্রজন্ম অনেকেই আমাদের মহান ভাষা আন্দোলন, মুক্তি সংগ্রাম কিংবা বাঙালির সাংস্কৃতিক অভিযাত্রার গভীরতর তাৎপর্য পুরোপুরি জানে না। অথচ এগুলোই আমাদের অস্তিত্বের মূলধারা, আমাদের প্রাণের সঙ্গীত। এই উপলব্ধি থেকেই জাতীয় বিশ্বাবদ্যালয় বিষয়টিকে উচ্চশিক্ষায় বাধ্যতামূলক করেছে-যেন আগামী প্রজন্ম তাদের ইতিহাসকে ভুলে না যায়, বরং বুকের ভেতর শপথের মতো বাঁচিয়ে রাখে। এই গ্রন্থ মৌলিক কোনো গবেষণা নয়-এটি অনেকটা প্রদীপের মতো, যেখানে নানা গবেষক ও চিন্তাবিদের আলো আমরা একত্র করেছি শিক্ষার্থীদের পথ আলোকিত করার জন্য। আমাদের চেষ্টা ছিল ভাষাকে সহজ রাখা, যেন ইতিহাসের ভারী দলিলও পাঠকের মনে কাব্যের মতো প্রবাহিত হয়। আমরা চাই, শিক্ষার্থীরা শুধু তথ্যই না শিখুক, বরং প্রতিটি পাতায় অনুভব করুক স্বাধীনতার গান, আত্মপরিচয়ের গর্ব, দেশপ্রেমের দীপ্তি। শিক্ষার্থীরা যাতে সহজেই দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে আপন করে নিতে পারে, সেই লক্ষ্যেই আমরা এই বইটি তৈরি করেছি। এটি কেবল পরীক্ষার প্রস্তুতির জন্য নয়, বরং একজন সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার জন্যও গুরুত্বপূর্ণ। “বাংলাদেশের ইতিহাস ভাষা, সংস্কৃতি ও পরিচয়” এই বইটি আপনাকে আপনার পরিচয়কে নতুন করে জানতে সাহায্য করবে, আপনাকে সমৃদ্ধ করবে এবং আপনার মধ্যে গর্ববোধ জাগ্রত করবে।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “বাংলাদেশের ইতিহাস ভাষা, সংস্কৃতি ও পরিচয়”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account