সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: tobu-ononto-jage
লেখক : হাসান আজীজ
প্রকাশনী : পুনরায় প্রকাশন
বিষয় : জীবনী গ্রন্থ
পৃষ্ঠা : 160, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2023
আইএসবিএন : 9789849747581, ভাষা : বাংলা
তবু অনন্ত জাগে
দারুল উলুম দেওবন্দ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানমাত্র নয়, এটি পাক-ভারত উপমহাদেশের জাতীয় জীবনের বহু কালক্রম, উত্থান ও চড়াইয়ের অনুঘটক। ইংরেজদের শাসন-ত্রাসনের যে ভয়াবহ নাগপাশ জড়িয়ে ছিল আমাদের গলায়—মূলত জীবনে, সে-শেকল ভাঙার গান প্রথম গেয়েছিলেন এ-শিক্ষাগারের বীরেরা—তাদের পূর্বসূরিরা। বর্তমান আজকের স্বাধীন তিনটি ভূখণ্ড—ভারত, পাকিস্তান ও বাঙলাদেশ যে অর্জন করেছে স্বতন্ত্র-পৃথক রাষ্ট্র—এ-সবের ভিত বিছানো ছিল এ অত্যাশ্চর্য মাটিতে, এর বীজ পোঁতা ছিল এখানেই। দারুল উলুম দেওবন্দ তাই বলে শুধু উপমহাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পাদপীঠমাত্রই নয়, এ-বিদ্যানিকেতনের প্রাণ ও প্রাণনায় জড়ানো রয়েছে এক অনুপেক্ষ আদর্শের সুরমাধোয়া চোখ; এক জীবনকবির অবিনাশী অজর পঙ্ক্তির ছোঁয়ায় নির্মিত এর আদর্শের বীজতলা— তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল উলুম দেওবন্দ তাই শিক্ষায়তন বা রাজনৈতিক পটপরিবর্তনের এক নিয়ামকগাহ হওয়ার পাশাপাশি উপমহাদেশের মুসলিমদের ধর্মীয় ও রাজনৈতিক জীবনেরও এক অচ্ছেদ্য অংশও। এর বিবরণ ও উপস্থিতি ছাড়া—আমরা যে-তরকা বা ঘরানারই হই না কেন—আমাদের ধর্মীয় ও রাজনৈতিক জীবনের পাঠ অসম্পূর্ণ। যে কোনো শিক্ষার্থীর জন্যই দারুল উলুম দেওবন্দ যাত্রা বিরল এক অভিজ্ঞতা। কোনো শিক্ষার্থীই সেখানে শুধুমাত্র বিদ্যার্জনের জন্য যান না; সেটি একটি উদ্দেশ্য বটে, একমাত্র উদ্দেশ্য নয়। লেখক হাসান আজিজের দেওবন্দ-দর্শনও তেমনি আকাঙ্ক্ষাবাহিত এক বিষয়। সে-আকাঙ্ক্ষা কী, তা জানা যাবে তার রচিত তবু অনন্ত জাগে পাঠ করলে। তবু অনন্ত জাগে’র ‘তবু’র আগে কী ছিল! অনেক স্বপ্নভঙ্গ, ব্যথা-বেদনা, ভুল পাঠ, নাকি সময়ের অনুচিত ক্রুর কোনো খেলা? নামের মতোই কি এ-বই আশার দীপিত আলো আর ‘তবু’র তমসায় ঘেরা? এ-প্রশ্নও তো জাগে…
Related products
A Self Tutor for R Cadet English
| Title | : | এ সেলফ টিউটোর ফর ক্যাডেট ইংলিশ by এফ.এম. নজরুল ইসলাম |
| Author | : | F.M. Nazrul Islam |
| Publisher | : | Nafis Book Depot |
| Category | : | স্কুল-কলেজ-মাদ্রাসা বই |
| Edition | : | 8th, January 2026 |
| Number of Pages | : | 880 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bangla/English |
TBC An Exclusive Suggestion Question Bank with Answer (Fourth Year)
অ্যাসিওরেন্স সাব-ইন্সপেক্টর অব পুলিশ ও সার্জেন্ট নিয়োগ গাইড
| Title | : | Assurance Sub-Inspector of Police |
| Author | অ্যাসিওরেন্স সম্পাদনা পর্ষদ | |
| Publisher | : | Assurance Publications |
| Category | : | নিয়োগ সহায়িকা |
| Edition | : | 5th, March 2026 |
| Number of Page | : | 820 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bangla/English |
আফ্রিকার ইতিহাস (জুন ২০২৫)
© 2026 Thebookcenterbd All rights reserved













Reviews
There are no reviews yet.