সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: rajnitir-shodore-ondore
লেখক : মারুফ কামাল খান
প্রকাশনী : সূচীপত্র
বিষয় : রাজনীতি বিষয়ক বই
অনুবাদক : শিহাব শাহরিয়ার
পৃষ্ঠা : 216, কভার : হার্ড কভার, সংস্করণ : ১ম প্রকাশ, ২০২৫
আইএসবিএন : 9789846900033, ভাষা : বাংলা
রাজনীতির সদরে-অন্দরে
মশহুর কিংবা জবরদস্ত কোনো লোক নন মারুফ কামাল খান। পরিচিতি ও জনপ্রিয়তার ক্ষেত্রেও নন তেমন কেউকেটা কেউ। গদ্য-পদ্য বেশ কিছু লিখলেও সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠা পাননি। লেখালেখি এবং বিশেষ করে সাংবাদিকতা তার জীবিকা উপার্জনের একমাত্র উপায়। তবুও যশস্বী কোনো সাংবাদিক তিনি হতে পারেননি। প্রাতিষ্ঠানিক শিক্ষায়ও উঠতে পারেননি ততোটা উঁচু মার্গে। বিত্তে-বেসাতে কিংবা স্বজন-পরিজন ও সুহৃদদের পরিচয়েও তিনি সম্ভ্রম লাভের যোগ্য কেউ নন। ছাত্রজীবন থেকেই রাজনীতি, দল-সংগঠন ও নেতা-নেত্রীদের সঙ্গে নিবিড় সম্পর্ক সত্বেও নিজে রাজনীতিবিদ হতে পারেননি। রাজনীতি, দল ও ক্ষমতার অঙ্গনে পদ-পদবিও অর্জিত হয়নি তার। আবৃত্তি ও বিতর্ক সহ সংস্কৃতি ও নন্দনতত্ত্বের নানান চত্বরে বেশুমার ঘোরাঘুরি করেও এসব অঙ্গনের ‘তেমন কেউ’ হওয়া সম্ভব হয়নি তার পক্ষে। সব মিলিয়ে অতি সাধারণ, সাদামাটা এক পেশাজীবী নাগরিক তিনি।তবে এতো সব অঙ্গনে চলতে ও মিশতে গিয়ে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন, আলোচিত মানুষদের এবং গুরুত্বপূর্ণ বিষয়াবলী ও ঘটনার ভেতরকার ও বাইরের এতো কিছু দেখবার সুযোগ তার হয়েছে, যা তার মতন অন্য সাধারণ নাগরিকদের জন্য বিরল।গল্পের মতো করে তিনি সে-সবের কিছু ঘটনা লিখেছেন। বিশ্লেষণে নিজস্ব দৃষ্টিভঙ্গির ছাপ থাকলেও বিবরণ ও বর্ণনায় তিনি সাংবাদিকের নৈর্ব্যক্তিকতা বজায় রাখার চেষ্টা করেছেন।রাজনীতির সদর-অন্দর, ক্ষমতার উত্থান-পতন, সমাজের আলোচিত মানুষদের প্রাবল্য ও দুর্বলতা এবং সাহিত্য-সংস্কৃতি ও সাংবাদিকতার সমকালীন চমকপ্রদ নানান খণ্ডচিত্র তিনি তুলে এনেছেন। আমাদের দেশে পাঠাভ্যাস কমতে কমতে এখন এক আশংকাজনক পর্যায়ে নেমেছে। তবুও এই বইয়ের আলোচ্য বিষয়গুলোতে মেধাবী তরুণদের একটা অংশের প্রবল আগ্রহ এখনো অটুট আছে। এ বইতে তাদের জানবার এবং আলোচনা-সমালোচনা ও তর্ক-বিতর্ক করবার মতন যথেষ্ট উপকরণ রয়েছে। কাজেই তারা বেশ আগ্রহ নিয়ে বইটি পড়বেন বলেই আশা করা যায়।
Related products
A Self Tutor for R Cadet English
| Title | : | এ সেলফ টিউটোর ফর ক্যাডেট ইংলিশ by এফ.এম. নজরুল ইসলাম |
| Author | : | F.M. Nazrul Islam |
| Publisher | : | Nafis Book Depot |
| Category | : | স্কুল-কলেজ-মাদ্রাসা বই |
| Edition | : | 8th, January 2026 |
| Number of Pages | : | 880 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bangla/English |
CRACK BANK VIVA (June 2026)
| Title | : | ক্র্যাক ব্যাংক ভাইবা (জুন ২০২৬) by মোঃ আহসানুর হক সৈকত তালুকদার |
| Author | Md. Ahasanur Haque Saikat Talukder | |
| Publisher | : | CRACK PUBLICATIONS |
| Category | : | বিসিএস এবং চাকুরী |
| Edition | : | 6th, June 2026 |
| Number of Page | : | 330 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali/ English |
TBC An Exclusive Suggestion Question Bank with Answer (Fourth Year)
TBC An Exclusive Suggestion Question Bank with Answer and Model Test Examination 2024 – First Year (Paperback)
© 2026 Thebookcenterbd All rights reserved











Reviews
There are no reviews yet.