লেখক : ড. ফযলে ইলাহি
প্রকাশনী : ইলহাম ILHAM
বিষয় : সীরাতে রাসূল (সা.)
পৃষ্ঠা : 122, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st editon, 2025
আইএসবিএন : 9789849946038, ভাষা : বাংলা
“রাসুলের ভালোবাসা” রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের অপরিহার্য অঙ্গ। কুরআন ও হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে, একজন মু’মিনের জন্য রাসুল (সা.)-কে তার নিজের প্রাণ, পরিবার ও সম্পদের চেয়েও বেশি ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেছেন, “নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়েও অধিক প্রিয়।” (সূরা আহযাব: ৬) ড. ফযলে ইলাহির ‘রাসুলের ভালোবাসা’ গ্রন্থটি এই গুরুত্বপূর্ণ বিষয়ের বিশদ ব্যাখ্যা দিয়েছে। এতে শরয়ি দৃষ্টিকোণ থেকে রাসুল (সা.)-কে ভালোবাসার বিধান, ইহকালীন ও পরকালীন জীবনে এর প্রভাব এবং এই ভালোবাসার প্রকৃত নিদর্শনসমূহ আলোচনা করা হয়েছে। সাহাবায়ে কেরাম তাঁদের জীবনে রাসুল (সা.)-এর প্রতি অকৃত্রিম ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁরা তাঁর প্রতিটি আদেশ-বিধান নিষ্ঠার সঙ্গে পালন করেছেন, তাঁকে রক্ষা করতে প্রাণ উৎসর্গ করেছেন, এবং তাঁর সুন্নাহর অনুসরণকে জীবনের লক্ষ্য বানিয়েছেন। কিন্তু বর্তমান সমাজে আমরা কতটুকু রাসুল (সা.)-এর প্রকৃত ভালোবাসার দাবি পূরণ করছি? এটি একটি গুরুত্বপূর্ণ আত্মজিজ্ঞাসা। এই বইটি আমাদের আত্মসমালোচনা ও বাস্তব জীবনে রাসুলপ্রেম অনুসরণের জন্য বিশেষভাবে সহায়ক হবে।
Related products
আপনি যখন মা
থামুন! পথ দেখাবে কুরআন
পারিবারিক সংকটে নবিজির উপদেশ
মুখের ওপর লাগাম
© 2026 Thebookcenterbd All rights reserved
















Reviews
There are no reviews yet.