সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: ATM Eka Tana Mukhastha (September 2026)
by Md. Abu Bakr Siddique
Author: মোঃ আবু বকর সিদ্দিক
Publisher: Obhijatri Publications
Edition: 15th, September 2026
Number of Pages: 720
Country: Bangladesh
Language: Bangla
অভিযাত্রী ATM একটানা মুখস্থ, ১৫ তম সংস্করণ, সেপ্টেম্বর ২০২৬|| বিরচন অংশের প্রস্তুতি নিতে গেলেই অনেক শিক্ষার্থীর মনে একধরনের ভয়, অনীহা ও একঘেয়েমি তৈরি হয়। অসংখ্য শব্দার্থ, বাগধারা ও প্রবাদ-প্রবচন কীভাবে মনে রাখা যায় এই দুশ্চিন্তাই অনেক সময় প্রস্তুতির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। সেই বাস্তবতাকে সামনে রেখেই ‘ATM’ বইটি প্রণয়নের প্রয়াস। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, বিসিএস কিংবা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বিরচন অংশ থেকে প্রশ্ন হবে না এমনটি কখনোই হতে পারে না। বাগধারা, সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, বিপরীত শব্দ, বাক্য সংকোচন, শব্দার্থ, বঙ্গানুবাদ, প্রবাদ-প্রবচন ইত্যাদি থেকে নিয়মিতই ৪-৫টি প্রশ্ন থাকে। এমনকি বিসিএস লিখিত পরীক্ষাতেও বাগধারা থেকে ৬টি প্রশ্ন থাকে। তাই বাংলা বিষয়ে ভালো করতে হলে বিরচন অংশের প্রস্তুতিকে কোনোভাবেই অবহেলা করা যায় না। এই বইয়ের মূল উদ্দেশ্য শুধু মুখস্থ করানো নয় বরং মুখস্থের একঘেয়েমির পড়াগুলোকে চিত্র ও ব্যাখ্যার মাধ্যমে সহজে মনে রাখা এবং দীর্ঘদিন স্মৃতিতে ধরে রাখা। এ বইয়ে মুখস্থের বিষয়গুলোকে গল্প, কবিতা, প্রেক্ষাপট, কৌশল ও চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। ফলে বিষয়গুলো কেবল মুখস্থ করার বিষয় হয়ে থাকে না, বরং পাঠকের কাছে তা হয়ে উঠে সহজবোধ্য, আকর্ষণীয় ও স্মরণীয় মুখস্থের জগৎ যে আনন্দেরও হতে পারে ‘ATM’ পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীরা সেই অভিজ্ঞতা লাভ করবে এটাই আমাদের প্রত্যাশা।
Related products
ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা
দ্যা অ্যালকেমিস্ট :পাওলো কোয়েলহোর অসাধারণ সৃষ্টি
নফসের বিরুদ্ধে লড়াই
বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের ইতিবৃত্ত
© 2026 Thebookcenterbd All rights reserved







Reviews
There are no reviews yet.