সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Islamic Education for Children
Author: শাইখ আবুবকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী
(Sheikh Abubakar Abdul Hai Mishkat Siddiqui)
Publisher: ইশা’আতে ইসলাম কুতুবখানা,
মার্কাজে ইশা’আতে ইসলাম, ফুরফুরার দরবার।
Edition: 3rd, October 2018
Number of Pages: 176
Country: Bangladesh
Language: Bangla
ছোটদের ইসলাম শিক্ষা
by আল্লামা শাইখ আবুবকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী
আমরা আমাদের নিজেদের ও সন্তান-সন্ততির দৈহিক সুস্থতার জন্য সচেষ্ট ও সচেতন। এক্ষেত্রে কোনো বুদ্ধিমান ব্যক্তি লোকাচারের উপর নির্ভর করবেন না। বরং এ বিষয়ে কোনো বিশেষজ্ঞের কাছে গিয়ে অথবা এ বিষয়ে সুপরিচিত বিশেষজ্ঞদের লেখা ভালো ও তথ্য নির্ভর বই-পুস্তিকা-পত্রিকা পড়ে তাঁর স্বাস্থ্যের জন্য সর্বোত্তম নিয়ম জানার ও পালন করার চেষ্টা করবেন। কখনই তিনি অল্প শিক্ষিত বা হাতুড়ে কবিরাজের কথামত নিজেকে পরিচালিত করবেন না। অনুরূপভাবে আমরা আমাদের ধনসম্পদের রক্ষণাবেক্ষণ ও তার বৃদ্ধিতে সচেষ্ট। এক্ষেত্রে কোনো বুদ্ধিমান ব্যক্তিই না জেনে বুঝে কোনো কাজ করবেন না, পরিপূর্ণ নিশ্চিত না হয়ে কখনই তিনি কারো হাতে তাঁর অর্থসম্পদ তুলে দেবেন না। ছোটদের ইসলাম শিক্ষা
নিঃসন্দেহে আমাদের সুস্থতা, আমাদের সন্তানসন্ততির সুস্থতা এবং আমাদের সম্পদের রক্ষানাবেক্ষণ ও তার উন্নয়ন আমাদের বড় দায়িত্ব ও আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু আমাদের ঈমানের রক্ষানাবেক্ষণ এবং তার উন্নয়ন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। ঈমান আমাদের সবচেয়ে বড় সম্পদ, যার উপর আমাদের পার্থিব ! ও পারলৌকিক জীবনের সকল কল্যাণ ও মুক্তি নির্ভর করছে। ঈমানের ক্ষতি হলে আমরা চূড়ান্ত ধ্বংস ও ক্ষতির মধ্যে নিপতিত হবো। এ সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য কি আমাদের কিছু চেষ্টা করা উচিত নয়?
Related products
ইসলামী দাওয়াত শিক্ষা
কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ
ছোটদের আখলাক সিরিজ
মুসলমানের ঘর
© 2026 Thebookcenterbd All rights reserved







Reviews
There are no reviews yet.