সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-30%

সুরভিত সাহাবি জীবন

Original price was: ৳ 280.00.Current price is: ৳ 196.00.

SHORT INFO

আরব দেশের একটি উপত্যকা। একটি জাতির মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন এক আঁধার-বিনাশী তারকা। তাঁকে ঘিরে একদল মানুষের সে কী উল্লাস আর আনন্দ! তাদের জীবনে তিনি ছাড়া যেন আর কোনো উপলক্ষ ছিল না—কাছ থেকে দেখলে এরকমই মনে হবে।

সেই আলোর মানুষটাকে ঘিরে আবর্তিত হচ্ছিল তাদের রাতদিন। জীবনে আসছিল এক বৈপ্লবিক পরিবর্তন যা পরবর্তীতে ছড়িয়ে পড়েছে গোটা দুনিয়াময়। তাদের সুরভিত জীবনের সৌরভে যারাই ধন্য হয়েছেন, তারাই কুড়াতে পেরেছিলেন আখিরাতের মুক্তোমালা।

লেখক          জিহাদ তুরবানি

অনুবাদক    আহমাদ তামজিদ

বিষয়            ইতিহাস,জীবনাচার

ISBN           978-984-99262-2-1

পৃষ্ঠা            ১৬০

বাঁধাই         পেপার ব্যাক

Description

“সুরভিত সাহাবি জীবন” শিল্পী যেভাবে তৈরি করেন সুনিপুণ শিল্প, আল্লাহর রাসুলও সেভাবে তৈরি করেছেন তাঁর সাহাবাদের৷ ঈমানের দীক্ষা দিয়ে, পরম ধৈর্য শিখিয়ে, সুন্দর আর উন্নত চারিত্রিক উৎকর্ষতার পাঠ বাতলে, যুদ্ধের কলাকৌশলে— সাহাবাদের জীবনের সমস্ত বিন্দুতে নবিজি সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম রেখেছেন যত্ন আর পরিচর্যার ছাপ, যে যত্ন আর পরিচর্যা পরবর্তীতে তাদেরকে পরিণত করেছে সোনার মানুষে। তারা যেমন দিগ্বিজয়ী বীর হয়েছেন, তেমনি হয়ে উঠতে পেরেছিলেন মানবতার মূর্ত প্রতীকে।

নবিজি সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লামের খুব কাছাকাছি থেকে কীভাবে সাহাবারা রপ্ত করেছিলেন জীবনের পাঠ? কীভাবে তারা করেছিলেন অনুপম আদর্শের অনুসরণ? আল্লাহর রাসুলের সাহচর্য পেয়ে কীভাবে তারা পৌঁছে গিয়েছিলেন উৎকর্ষতার অনন্য উচ্চতায়—সুরভিত সাহাবি জীবন আমাদের সেই প্রশ্নের উত্তর পেতে সহায়তা করবে।

 

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “সুরভিত সাহাবি জীবন”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account