সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-19%

কন্টেন্ট রাইটিং: নতুন যুগের সম্ভাবনাময় ক্যারিয়ার

Original price was: ৳ 470.00.Current price is: ৳ 380.00.

SHORT INFO

এই বইটি কন্টেন্ট রাইটিংয়ের জগতে প্রবেশ করার জন্য একটি দিকনির্দেশনা। এখানে আপনি শিখবেন কীভাবে একটি আকর্ষণীয় এবং কার্যকরী কন্টেন্ট তৈরি করতে হয়।

লেখক : অজন্তা রেজওয়ানা মির্জা
প্রকাশনী : অদম্য প্রকাশ
বিষয় : মার্কেটিং ও সেলিং
পৃষ্ঠা : 160, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2024
আইএসবিএন : 9789849835677

Description

কন্টেন্ট রাইটিং শব্দটি আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে ইন্টারনেটের বিস্তারের সঙ্গে সঙ্গে। ইউটিউব, ফেসবুক, গুগল ইত্যাদি মাধ্যমের বদৌলতে আমরা প্রতিদিনই বিভিন্ন ধরণের কন্টেন্টের সাথে পরিচিত হচ্ছি। ব্যবসায়িক কিংবা ব্যক্তিগত কাজে ব্যবহৃত যে কোনো ভিডিও, ফটোগ্রাফি, ওয়েবসাইটের তথ্য, ইমেইল বা বিজ্ঞাপন সবই কন্টেন্টের অংশ।

তাহলে, কন্টেন্ট রাইটিং আসলে কী? সহজ ভাষায় বলতে গেলে, যে কোনো কন্টেন্টের লিখিত রূপই হচ্ছে কন্টেন্ট রাইটিং। এটি এমন একটি দক্ষতা, যেখানে লিখিত শব্দের মাধ্যমে তথ্য, গল্প বা মেসেজ পৌঁছে দেওয়া হয়। আর যারা এই কাজটি করে, তারা পরিচিত কন্টেন্ট রাইটার নামে।

কিন্তু কন্টেন্ট রাইটার হিসেবে কি একটি সফল ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব? অবশ্যই সম্ভব। বর্তমান বিশ্বে ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন ব্যবসার চাহিদা বাড়ার সাথে সাথে দক্ষ কন্টেন্ট রাইটারদের প্রয়োজনীয়তাও বেড়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য বা সেবার প্রচারে পেশাদার কন্টেন্ট রাইটারের উপর নির্ভরশীল।

এই বইটি কন্টেন্ট রাইটিংয়ের জগতে প্রবেশ করার জন্য একটি দিকনির্দেশনা। এখানে আপনি শিখবেন কীভাবে একটি আকর্ষণীয় এবং কার্যকরী কন্টেন্ট তৈরি করতে হয়। কন্টেন্ট রাইটিংয়ের মাধ্যমে একটি স্থিতিশীল এবং সম্ভাবনাময় ক্যারিয়ার গড়তে চাইলে, এই বইটি হতে পারে আপনার প্রথম ধাপ।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “কন্টেন্ট রাইটিং: নতুন যুগের সম্ভাবনাময় ক্যারিয়ার”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account