লেখক : মোঃ নূরুল্লাহ হোসাইন
প্রকাশনী : অধ্যয়ন
বিষয় : ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং
পৃষ্ঠা : 128, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2023
আজকাল মানুষ ইনকাম করতে চায়। অনেক বেশি ইনকাম করতে পারাটা এই সমাজের মানুষদের কাছে বড় হওয়ার মাপকাঠি। একজন মানুষ হালাল হারাম বাছবিচার না করে অনেক অঢেল টাকার সম্পত্তি করে ফেলেছে সে সমাজে বিত্তবান, তার কথায় আট দশটা মানুষ উঠবস করে, কুর্নিশ করে কথা বলে। আবার একজন মানুষ হালালভাবে হয়তোবা সাদাসিধেভাবে বরকতময় জীবন যাপন করছে, সমাজে আমরা অনেক সময় এসব সাদা মনের মানুষগুলোকে তুচ্ছতাচ্ছিল্য করি। অনেক সময় ব্যাকডেটেড ভাবি, বোকা মনে করি।
আমি যখন হালাল ইনকাম সিরিজের প্রথম বই ‘ফ্রিল্যান্সিং: হালাল ইনকামের খোঁজে’ লেখা শুরু করি, তখন চেষ্টা করেছি ফ্রিল্যান্সিং সেক্টরে যে যে বিষয়গুলো মেনে হালাল ভাবে আয় করা যায় সেসব বিষয়গুলো নিয়ে একটি সঠিক ও কার্যকরী ধারণা দিতে। আলহামদুলিল্লাহ বইটি প্রকাশিত হওয়ার পর অনেকেই বইটি পড়ে প্রশংসা করেছেন; ব্যক্তিগতভাবে অনেকে আমাকে ফোন করেছেন, বইটির রিভিউ নিয়ে ই-মেইল করেছেন, সোশ্যাল মিডিয়াতেও অনেকে পোস্ট করেছেন। আমার মতো সাধারন একজন মানুষের জন্য এটি অনেক বড় প্রাপ্তি। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, ‘এই কাজগুলো আমরা কীভাবে শিখব? কোনো একটি কাজ আমাদেরকে দেখিয়ে দিন।’ হালাল ইনকাম সিরিজের দ্বিতীয় বইটি লেখা শুরু করি এ কারণেই। ইনশাআল্লাহ এই বইটি গতানুগতিক অন্যান্য সকল বই থেকে একটু আলাদা হবে, যেখানে একজন নতুন শিক্ষার্থী যিনি অনলাইনে আয় করার কথা ভাবছেন, একটি পরিপূর্ণ গাইডলাইন পাওয়ার পাশাপাশি হালালভাবে কাজগুলো শেখার পদ্ধতি টিউটোরিয়ালের মতো করে পাবেন। এক কথায় বইটি ইনশা আল্লাহ এক অনবদ্য সৃষ্টি হতে পারে ফ্রিল্যান্সিং সেক্টরের জন্য। সবটাই আল্লাহ তাআলার ইচ্ছা।
বর্তমানে ডিজিটাল মার্কেটিং একটি জনপ্রিয় সেক্টর। এ সেক্টরে অনেকেই কাজ করছে। কেউ কেউ ইনকাম করছে, অনেকে ইনকাম করার চেষ্টা করছে। অনেকে আবার অন্যের ইনকাম দেখে উদ্বুদ্ধ হয়ে নিজের একটি অনলাইন ক্যারিয়ার গড়ে তোলার জন্য ডিজিটাল মার্কেটিংয়ের দিকে ঝুঁকছে। আলহামদুলিল্লাহ, নিজের কর্মসংস্থান নিজে করার চেষ্টা করা অবশ্যই প্রশংসনীয় একটি কাজ, কিন্তু সেটি হতে হবে হালালভাবে। এই বইটিতে আমি চেষ্টা করেছি হালালভাবে ডিজিটাল মার্কেটিংয়ের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তুলে ধরার। যাতে করে একজন বিগিনার যে ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছে সে যেনো বইটি পড়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করার জন্য অথবা নিজের পার্সোনাল ব্র্যান্ডকে প্রমোট করার জন্য ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো সম্পর্কে জানতে পারে। বইটিতে ডিজিটাল মার্কেটিংয়ের প্রায় সকল বিষয়ের কাজগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এর যেকোনো একটি বিষয় নিয়ে কাজ করেই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে হালালভাবে নিজের একটি অনলাইন ক্যারিয়ার গড়া সম্ভব ইনশাআল্লাহ। বইটিতে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য প্রয়োজনীয় সকল ধাপগুলো তুলে ধরা হয়েছে এবং মার্কেটপ্লেসে কাজ পাওয়ার ব্যাপারে টিপস শেয়ার করা হয়েছে।
Related products
SEO এবং অনলাইনে জীবন বদলের গল্প
গ্রাফিক ডিজাইন (পার্ট ওয়ান)
ফ্রেশারস টু জব রেডি
বিশ্ববিদ্যালয় ছাত্রদের লাইফ ম্যানেজমেন্ট প্যাকেজ
মুমিনের ক্যারিয়ার ভাবনা:
কেমন হবে একজন খাঁটি মুমিনের ক্যারিয়ার? কী হবে তার জীবনের লক্ষ? ক্যারিয়ার মানেই আমরা বুঝি টাকা এবং সম্মান। ক্যারিয়ারের মধ্য দিয়ে মানুষ সম্মান খোঁজে, ক্যারিয়ারের মধ্য দিয়ে মানুষ টাকা খোঁজে। কিন্তু ক্যারিয়ারের মধ্য দিয়ে সম্মান খোঁজা, ক্যারিয়ারের মধ্য দিয়ে টাকা খোঁজা, এটা মুমিনের লক্ষ হতে পারে না। কারণ, মুমিন বিশ্বাস করে, টাকা আসে আল্লাহ তাআলার কাছ থেকে। রিজিক আসে আল্লাহ তাআলার কাছ থেকে এবং সম্মানও আসে আল্লাহ তাআলার কাছ থেকে। আল্লাহ তাআলা রিজিকেরও মালিক, সম্মানেরও মালিক। এটা আল্লাহ তাআলা যে কাউকে ক্যারিয়ার ছাড়াই দিতে পারেন, এটা আমাদের বিশ্বাস। সুতরাং আমাদের ক্যারিয়ারটা হবে অন্যান্য মানুষের চেয়ে আলাদা। একজন মুমিনের ক্যারিয়ার হবে মূলত দুইটা উদ্দেশ্যে, একটা হচ্ছে দাওয়াহ, আরেকটা হচ্ছে, সাদাকাহ। একজন মুমিন উপরে উঠবে, অনেক উপরে উঠবে। একজন মুমিন সম্পদ উপার্জন করবে, অনেক সম্পদ উপার্জন করবে, কোনো সমস্যা নেই। কিন্তু তার লক্ষ্য থাকবে দুইটা। একটা হচ্ছে, সদাকাহ করা, এবং দুই নম্বরে হচ্ছে, দাওয়াহ করা। দ্বীনের দাওয়াহ করা। মানুষের কাছে দ্বীনটাকে উপস্থাপন করা।ভালোবাসার চাদর:
পারসোনাল ব্র্যান্ডিং ফর প্রফেশনাল সাকসেস:
বিশেষ গুণের কারণে, বিশেষ কর্মের কারণে, বিশেষ অবদানের কারণে একজন মানুষ জন অন্য মানুষের জীবনে ইতিবাচক প্রভাব বিস্তার করে, তখন সে পারসোনাল ব্র্যান্ড হয়ে ওঠে। একজন সফল পারসোনাল ব্র্যান্ড হাজার হাজার মানুষের মধ্যে বিশেষ একজন হতে পারে। প্রত্যেক মানুষের সফল ব্র্যান্ড হয়ে ওঠার ক্ষমতা থাকা সত্বেও প্রত্যেক মানুষ পারসোনাল ব্র্যান্ড হয়ে উঠতে পারে না। কারণ, বেশিরভাগ মানুষের পারসোনাল ব্র্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে কোনো ধারণাই নেই। পারসোনাল ব্র্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে অজ্ঞতার কারণে অনেক মানুষ নিজের মূল্যবোধ নষ্ট করে নিজের ব্র্যান্ড ইমেজ হারিয়ে ফেলে। সেজন্য খুব কম মানুষই সফল পারসোনাল ব্র্যান্ড হয়ে ওঠে অন্য মানুষের জীবনে অবদান রাখতে পারে। জীবনে সফলতা অর্জন করতে চাওয়া মানুষের মধ্যে অধিকাংশই জানে না সফলতা অর্জনের কারণগুলো, জানে না নিজেকে অথেনটিক পারসোনাল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার টেকনিক। ‘পারসোনাল ব্র্যান্ডিং ফর প্রফেশনাল সাকসেস’ বইটিতে পারসোনাল ব্র্যান্ডিং এর এ টু জেড উপাত্তগুলো তুলে ধরা হয়েছে। কর্পোরেট দুনিয়ার সেরা উদ্যোক্তা, সিইও, সেলিব্রেটিদের পারসোনাল ব্র্যান্ড ডেভেলপমেন্ট করার কৌশল ও মূলনীতি নিয়ে আলোচনা করা হয়েছে বইটিতে।এপিটাফ:
উস্তাদ মুহাম্মাদ হুবলস। অস্ট্রলিয়ান দাঈ। প্রচন্ডভাবে মানুষকে অনুপ্রাণিত করতে পারেন। মানুষের অন্তরাত্মা কাঁপিয়ে দিতে পারেন। জাহিলিয়াত থেকে মানুষকে দ্বীনের পথে নিয়ে আসা, বস্তুবাদি যান্ত্রিক আটপৌরে জীবনে হাঁপিয়ে উঠা এই আমাদেরকে আখিরাতের কথা মনে করিয়ে দেওয়া, জান্নাতের পথে চলার সীমাহীন শক্তি যোগাতে এই উস্তাদের তুলনা তিনি নিজেই। . উস্তাদের লেকচার অবলম্বনেই এই বইটি। বর্তমান সময়ে আমরা যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছ তা ভয়াবহ। ফিতনার সময় চলছে। আমাদের অনেক সমস্যা, অনেক প্রতিবন্ধকতা। তার মধ্যে অন্যতম মুসলিম পরিবারে জন্মেও উম্মাহর একটা বড় অংশ্যই এখনও কাফেরদের লাইফ স্টাইলে চলে। অনেকসময় আমরা বুঝি যা করছি ভুল করছি, এটা সঠিক পথ নয়, কিন্তু ভুলের সেই চক্র থেকে বের হতে পারি না। তখন আমাদের একটি ধাক্কার দরকার পড়ে। এমন কিছু যা আমাদের অন্তরকে কাঁপিয়ে দিবে। বস্তুবাদ, চোখ ধাঁধানো আলোর এই মোহের জগৎ নিমিষেই ভেঙে গুড়িয়ে দিবে। এই বইটি সেই ধাক্কা হিসেবে কাজ করবে এই আমাদের বিশ্বাস।© 2026 Thebookcenterbd All rights reserved

Reviews
There are no reviews yet.