সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-50%

আরশের মেহমান: পবিত্র সফরের বিস্ময়কর বর্ণনা

Original price was: ৳ 190.00.Current price is: ৳ 95.00.

SHORT INFO

“আরশের মেহমান” বইতে রাসুল (সা.)-এর মিরাজের প্রকৃত ঘটনা ও প্রচলিত ভ্রান্তি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যা পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে।

লেখক : ওমর আলী আশরাফ
প্রকাশনী : মুহাম্মদ পাবলিকেশন
বিষয় : সীরাতে রাসূল (সা.)
পৃষ্ঠা : 104, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2024
আইএসবিএন : 978-984-99191-7-9, ভাষা : বাংলা

Description

আরশের মেহমান
আল্লাহ তাআলার আরশ তাঁর সৃষ্টির মধ্যে সর্বোচ্চ ও পবিত্র স্থান, যেখানে পৌঁছার বা তার স্পর্শ পাওয়ার ক্ষমতা কোনো মানুষের নেই। সেই আরশের অধিপতি, যিনি সমগ্র জগতের স্রষ্টা এবং মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন নবী ও কিতাব, তিনি এক অসামান্য সম্মানে মেহমান বানিয়েছিলেন তাঁর প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে।

এই মহিমান্বিত সফরের বিস্ময়কর বর্ণনা কি আমরা পুরোপুরি জানি? সিদরাতুল মুনতাহায় সেই অনন্য যাত্রার অভিজ্ঞতা কেমন ছিল? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কীভাবে দেখেছেন সেই অলৌকিক জগতকে? আর মহান আল্লাহর পক্ষ থেকে তিনি কী উপহার নিয়ে এসেছেন উম্মতের জন্য?

ওমর আলী আশরাফের বই “আরশের মেহমান” এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে সাহায্য করবে। এই বইতে উঠে এসেছে পবিত্র সেই সফরের নির্ভরযোগ্য বর্ণনা এবং সমাজে প্রচলিত ভ্রান্তি ও মিথ্যা গল্পের অসারতা। লেখক অত্যন্ত যুক্তিসঙ্গত ও চিত্তাকর্ষক উপস্থাপনায় এসব ভ্রান্তির জবাব দিয়েছেন।

পাঠকের জন্য এই বই শুধুমাত্র একটি তথ্যভাণ্ডার নয়, বরং এটি অন্তরকে আরও পবিত্র করে তুলবে এবং মহান আরশের অধিপতি ও তাঁর প্রিয় মেহমানের প্রতি ভালোবাসা ও আনুগত্যে উদ্বুদ্ধ করবে, ইনশাআল্লাহ।

— আশরাফুল হক
শিক্ষক ও লেখক

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “আরশের মেহমান: পবিত্র সফরের বিস্ময়কর বর্ণনা”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account