পূর্ববাংলার সমাজ ও রাজনীতি কামরুদ্দীন আহমদ রচিত একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ঐতিহাসিক বিশ্লেষণধর্মী গ্রন্থ, যাঁরা অখণ্ড ভারতবাদী, তাঁরা তদানীন্তন সমাজবিকাশে মুসলিম বুর্জোয়া জাতীয়তাবাদী আন্দোলন ও ভাবধারার যে ভূমিকা ছিল তাকে উপেক্ষা করেছিলেন সম্পূর্ণভাবে। আর যাঁরা মুসলিম বুর্জোয়া জাতীয়তাবাদী আন্দোলন নিয়ে বিচার করেছেন, তাঁরা তদানীন্তন সমাজের অগ্রগমনের ইতিহাসে কৃষক বিদ্রোহগুলো, সন্ত্রাসবাদ, মানবতাবাদ, বুদ্ধি-মুক্তি আন্দোলনসমূহের যে অগ্রণী ভূমিকা ছিল তার প্রতি উদাসীনতা দেখিয়েছেন। কাজেই আমার মনে হয়েছে যে, সকল দিক থেকেই বাংলাদেশের বর্তমান শতাব্দীর ঘটনা-বিশ্লেষণ হয়ে পড়েছে আংশিক সত্য। এ ধরনের বিশ্লেষণের ত্রুটিগুলিকে মূলধন করে আধুনিক মুসলিম বুর্জোয়া চিন্তানায়করা দেশ ও দশকে বোঝাতে চেষ্টা করেছেন যে, তাঁরা যা বলেন-সেটাই একমাত্র সত্য। আমি চেষ্টা করেছি-পূর্ববাংলার সমাজবিকাশের একটি সত্যরূপ ও সামগ্রিক বিশ্লেষণ উপস্থিত করতে। আলোচ্য বইখানিতে যেহেতু মানবতাবাদী বিশ্লেষণ অনুসরণ করার চেষ্টা করা হয়েছে, সেহেতু “পূর্ববাংলার সমাজ ও রাজনীতি” বইখানা শুধু তদানীন্তন সমাজের অর্থনৈতিক পটভূমির বিশ্লেষণ নয়, শুধু বিভিন্ন মতবাদের বা আদর্শের বিশ্লেষণ নয়, অথবা শুধু বুর্জোয় জাতীয়তাবদী আন্দোলনের ক্রমবিকাশের চিত্রণও নয়। তদানীন্তন সমাজের কাঠামোকে ভিত্তি করে সেদিনের রাজনৈতিক আন্দোলন যে বিশেষ রূপ গ্রহণ করেছিল তার বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে। পরিশেষে এই সমাজিক সম্পর্ক ও রাজনৈতিক আন্দোলনের মানসক্ষেত্রে যে প্রতিফলন হয়েছে, তার বিচার করার চেষ্টা করা হয়েছে।
Reviews
There are no reviews yet.