লেখক : ড. মোঃ আব্দুল কুদ্দুস সিকদার, Dr. Md. Abdul Quddus Sikder
প্রকাশনী : বিশ্ববিদ্যালয় প্রকাশনী
বিষয় : আমেরিকা যুক্তরাষ্ট্রের ইতিহাস (১৭৭৬-১৯৪৫)
পৃষ্ঠা : 319 , কভার : পেপার ব্যাক, সংস্করণ : March 2023
ভাষা :বাংলা
-25%
-25%
SHORT INFO
Description
আমেরিকা যুক্তরাষ্ট্রের ইতিহাস (১৭৭৬-১৯৪৫)ড. মোঃ আব্দুল কুদ্দুস সিকদার
আমেরিকা যুক্তরাষ্ট্র বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পরাশক্তি। মোট ৫০টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক অব কলম্বিয়া নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র গড়ে উঠেছে। কিন্তু আমেরিকার মূল ভূখণ্ডটি ছিল একসময় ব্রিটেনের ১৩টি উপনিবেশ। এগুলো হচ্ছে ডেরওয়ার, পেনসিলভানিয়া, নিউ জার্সি, জর্জিয়া, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, ম্যারিল্যান্ড, দক্ষিণ ক্যারোলাইনা, নিউ হ্যাম্পশায়ার, ভার্জিনিয়া, নিউইয়র্ক, উত্তর ক্যারোলাইনা, রোডস আইল্যান্ড। পরবর্তীতে অন্যান্য অঙ্গরাজ্যগুলো আমেরিকার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে। আমেরিকা কীভাবে ধাপে ধাপে ব্রিটেন হতে স্বাধীনতা লাভ করে বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ শক্তিতে পরিণত হয়েছে তা এ গ্রন্থ হতে জানা যাবে। গ্রন্থটি মোট ২০টি অধ্যায়ে বিভক্ত। ২০টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়টি রচিত হয়েছে পাঠকদের নিকট একনজরে আমেরিকা যুক্তরাষ্ট্রের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরতে। অবশিষ্ট ১৯টি অধ্যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি অনুযায়ী লিখিত। অধ্যায়গুলো হচ্ছে আমেরিকার স্বাধীনতা সংগ্রাম, কনফেডারেশনের যুগ, আমেরিকার শাসনতন্ত্র প্রণয়ন, ফেডারেশন শাসনামল, রিপাবলিকান যুগ, পশ্চিমমুখী অভিযান, জ্যাকসনীয় যুগ, মেক্সিকো-আমেরিকা যুদ্ধ, দাসপ্রথা আঞ্চলিকতাবাদ ও গৃহযুদ্ধ, গ্রহযুদ্ধ পরবর্তী পুনর্গঠন, আমেরিকার কৃষি বিপ্লব ও পপুলিস্ট আন্দোলন, আমেরিকার শিল্পবিপ্লব, প্রগতিশীল আন্দোলন ও থিওডর রুজভেল্ট, বিশ্ব শক্তি হিসেবে আমেরিকার অভ্যুদয়, প্রথম বিশ্বযুদ্ধ ও আমেরিকা, অর্থনৈতিক মহামন্দা ও নিউ ডিল সংস্কার, দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে মার্কিন বৈদেশিক নীতি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও আমেরিকা যুক্তরাষ্ট্র, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল ও আমেরিকার সমাজ ও অর্থনীতিতে প্রভাব। বইটিতে গুরুত্বপূর্ণ কিছু ছবি ও মানচিত্র ব্যবহার করা হয়েছে এবং আমেরিকা সম্পর্কিত বিভিন্ন তথ্য সারণিতে উল্লেখ করা হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি অনুসন্ধিৎসু পাঠকও এ বই থেকে মূল্যবান তথ্য পাবেন বলেই আমার বিশ্বাস।
Reviews (0)
Be the first to review “আমেরিকা যুক্তরাষ্ট্রের ইতিহাস (১৭৭৬-১৯৪৫)” Cancel reply
Related products
ইতিহাসতত্ত্ব ও ইতিহাস গবেষণা পদ্ধতি
উনিশ কুড়ি: বাংলাদেশের রাজনীতি, সমাজ এবং অর্থনৈতিক পরিবর্তন
"২০১৯-২০২০ সালের বাংলাদেশে গণতন্ত্র, নির্বাচন, এবং সরকারের কার্যক্রমে পরিবর্তন ও চ্যালেঞ্জের গভীর বিশ্লেষণ নিয়ে লেখা একটি গুরুত্বপূর্ণ বই।"
লেখক : মুহাম্মদ ইয়াহইয়া আখতার
প্রকাশনী : শোভা প্রকাশ
বিষয় : বিবিধ বিষয়ক প্রবন্ধ, রাজনীতি
পৃষ্ঠা : 224, কভার : হার্ড কভার
আইএসবিএন : 9789849476818, ভাষা : বাংলা
সলিড স্টেট ফিজিক্স ১ (তৃতীয় বর্ষ অনার্স) – বিষয় কোড : ২০২৭১১ (পেপারব্যাক)
© 2026 Thebookcenterbd All rights reserved

Reviews
There are no reviews yet.