সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৬০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: (3Rs) ইংরেজি সহায়তা: ক্যাডেট কলেজে
ভর্তিচ্ছুকদের জন্য শ্রেষ্ঠ ইংরেজি নির্দেশিকা
Author: Current Editorial Panel
Publisher: CURRENT PUBLISHERS
Category: স্কুল-কলেজ-মাদ্রাসা বই
Number of Page: 944
Edition: 11th, 2026
Country: Bangladesh
Language: Bangla/English
ক্যাডেট কলেজসমূহ বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেলের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত স্বায়ত্তশাসিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। ঐতিহ্যবাহী এসব প্রতিষ্ঠান লেখাপড়ার পাশাপাশি সমান গুরুত্বের সাথে সহশিক্ষা কার্যক্রম (Co-curricular Activities) পরিচালনা ও উন্নত চারিত্রিক গুণাবলি বিকাশের মাধ্যমে ক্যাডেটদের সুনাগরিক এবং চৌকস ব্যক্তি হিসেবে গড়ে তোলে। তাই ক্যাডেট কলেজগুলো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অনন্যতার দাবিদার। তাছাড়া ক্যাডেট কলেজ হতে বের হওয়া ক্যাডেটগণ দেশ-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে তাদের মেধা, শ্রম ও যোগ্যতাকে কাজে লাগিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিরল সাফল্যের নজির স্থাপন করে চলেছে। তাই ইদানিং ক্যাডেট কলেজে ভর্তি হওয়া অনেক শিক্ষার্থীর অন্যতম লক্ষ্যে পরিণত হয়েছে। এজন্য স্বাভাবিকভাবেই এসব প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার এক অদম্য প্রতিযোগিতা পরিলক্ষিত হয়। আমরা পর্যবেক্ষণ করেছি, যথাযথ দিক নির্দেশনার অভাবে ভালো ছাত্র হওয়া সত্ত্বেও অনেকে ক্যাডেট ভর্তি পরীক্ষায় ভালো করতে পারে না। অন্যদিকে অপেক্ষাকৃত কম মেধাবী ছাত্র-ছাত্রীরাও সঠিক দিক নির্দেশনার ফলে ভর্তির ক্ষেত্রে সাফল্য পাচ্ছে। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় ইংরেজি একটি আবশ্যিক বিষয়। তাই আমরা ছাত্র-ছাত্রীদেরকে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে কার্যকর দিক নির্দেশনা ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের দৃঢ়প্রত্যয় নিয়ে 3Rs English Aid The Best English Guide For Cadet College বইটি সাজিয়েছি। ভর্তি পরীক্ষার সিলেবাসে ইংরেজি বিষয়ে ১৪টি Grammatical Item রয়েছে। কিন্তু বিগত কয়েক বছরের ক্যাডেট ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রগুলো বিশ্লেষণ করে দেখা যায়, এ মৌলিক আইটেমগুলোর সাথে সম্পর্কযুক্ত অন্যান্য Grammatical Item থেকেও প্রশ্ন করা হয়ে থাকে। তাই আমরা মূল আইটেমগুলোর সাথে প্রয়োজনীয় সব Grammatical বিষয়াবলি সন্নিবেশ করেছি। সাম্প্রতিক প্রশ্নপত্রের ধরন অনুযায়ী বইটির প্রতিটি অধ্যায়ে পর্যাপ্তসংখ্যক উদাহরণসহ প্রয়োজনীয় আলোচনা সহজভাবে উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে বঙ্গানুবাদসহ Comprehension অংশে Synonyms, Antonyms; Summarising, Changing Part of Speech এবং Identify the Part of Speech সংযোজন করা হয়েছে। “3Rs English Aid The Best English Guide For Cadet College”বইটি ব্যাপকভাবে অনুশীলন করলে ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা গৃহশিক্ষকের সাহায্য ছাড়াই ইংরেজি বিষয়ে কাঙ্ক্ষিত ফলাফল লাভে সক্ষম হবে।
Related products
CRACK BANK VIVA (June 2026)
| Title | : | ক্র্যাক ব্যাংক ভাইবা (জুন ২০২৬) by মোঃ আহসানুর হক সৈকত তালুকদার |
| Author | Md. Ahasanur Haque Saikat Talukder | |
| Publisher | : | CRACK PUBLICATIONS |
| Category | : | বিসিএস এবং চাকুরী |
| Edition | : | 6th, June 2026 |
| Number of Page | : | 330 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali/ English |
Ideal Cadet College Digest
TUTOR ENGLISH (August 2026)
প্রিসেপটর্স বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট ৫১তম (সাধারণ অংশ) ও ৫২তম
© 2026 Thebookcenterbd All rights reserved














Reviews
There are no reviews yet.