সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৬০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title : Oprotyashito
by Ahmad Moheuddin
Author: আহমাদ মহিউদ্দীন
Publisher : বৈচিত্র্য প্রকাশ
Category : সমকালীন উপন্যাস
Edition : 1st Published 2026
Number of Page : 80
Country : Bangladesh
Language : Bangla
“অপ্রত্যাশিত” তোমার কি কোনো প্রেমিকা নেই, আদিল?” শুভ্রা হঠাৎ করে প্রশ্নটা করে বসল।আদিল থমকে গেল। সে বই থেকে মুখ তুলে শুভ্রার দিকে তাকাল—না, চোখ সরাসরি না মিলিয়ে কিছুটা পাশ কাটিয়ে শুভ্রার দিকে তাকিয়ে ধীরস্বরে বলল, “প্রেমিকা! না, ওসব নিয়ে কখনো ভাবার সুযোগ হয়নি। “কেন? তোমার বয়সী সব ছেলেই তো প্রেম করে, ঘুরতে যায়, কত ডার্ক সিক্রেট থাকে তাদের! তুমি কি এতটাই নিখুঁত, নাকি অভিনয় করো?” শুভ্রার কণ্ঠে স্পষ্ট কৌতূহল আর হালকা অবিশ্বাস। আদিল আবার বইয়ের দিকে চোখ ফিরিয়ে নিয়ে বলল। “আমি নিখুঁত নই, শুভ্রা। মানুষের মন ক্ষণে ক্ষণে বদলায়। কিন্তু আমি এমন কোনো সম্পর্কে নিজেকে জড়াতে চাই না, যার কোনো পবিত্র ভিত্তি নেই। আমার কাছে ভালোবাসা মানে স্রেফ টাইমপাস বা ভালো লাগা নয়; ভালোবাসা একটা বড় দায়িত্ব। যার সাথে আমার জীবন জড়াবে, তার দায়িত্ব আল্লাহর দরবারে আমানত হিসেবে নেওয়া—এটাই আমার ভাবনা।” শুরু হলো এক মহাকাব্যিক ও হৃদয়বিদারক নিশীথ যাত্রা। পাহাড়ি নির্জন দুর্গম পথ। মাথার ওপর কালো আকাশে ঘন মেঘের গর্জন, আর নিচে এক নিঃসঙ্গ তরুণ—যে তার জীবনের সবচেয়ে প্রিয়, সদ্য অর্জিত ভালোবাসার দেহটি কাঁধে নিয়ে অন্ধকারের বুক চিরে হেঁটে চলেছে। প্রতিটি পদক্ষেপে আদিলের হাঁটু কেঁপে উঠছিল। শুভ্রার মাথাটি আদিলের কাঁধে ঢলে পড়েছিল, আর তার মাথার তাজা রক্ত আদিলের সুতির সাদা পাঞ্জাবিকে ধীরে ধীরে ভিজিয়ে এক রক্তাক্ত মানচিত্রে রূপ দিচ্ছিল। বাতাস যেন সেই রাতে কোনো করুণ সুফিয়ানা শোকগাথা গাইছিল। আদিল হাঁটছে আর বিড়বিড় করে শুভ্রার সাথে কথা বলছে— “শুভ্রা, তুমি না বললে আমাদের একসাথে জান্নাতের পথে হেঁটে যেতে হবে? তবে কেন তুমি এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়লে? চোখ খোলো শুভ্রা… দেখো, তোমার আদিল তোমাকে কাঁধে নিয়ে হাঁটছে। প্রিয় পাঠক!! এত ভালোবাসার আকুতি আর আর্তনাদের পরেও কি শুভ্রা একবারের জন্য চোখ মেলে তাকাবে? নাকি এই নিশীথ রাতেই থেমে যাবে আদিলের জান্নাতের স্বপ্ন? শুভ্রা কি সত্যিই ঘুমিয়ে আছে—নাকি এই রাতই লুকিয়ে রেখেছে তাদের শেষ রহস্য? অপ্রত্যাশিত শুধু একটি প্রেমের গল্প নয়; এটি ভালোবাসার পবিত্রতা, দায়িত্ববোধ, বিশ্বাস এবং জীবনের অনিশ্চিত বাস্তবতার এক আবেগঘন উপাখ্যান।
Related products
জীবনে রোদ্দুরে
প্রিয় অপ্রিয় (হার্ডকভার)
মোকাম সদরঘাট
যাপিত দিনের গান
© 2026 Thebookcenterbd All rights reserved









Reviews
There are no reviews yet.