সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Secularism: Ihojagotikotar Adyopanto
by Ammarul Haque
Author: আম্মারুল হক
Publisher: পেনফিল্ড পাবলিকেশন
Category: ইসলামি গবেষণা
Number of Page: 256
Edition: 1st Published 2026
Country: Bangladesh
Language: Bangla
সেক্যুলারিজম কি কেবল রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে রাখার একটি নীতি? নাকি এর শিকড় আরও গভীরে; মানুষের চিন্তা, নৈতিকতা ও জীবনদর্শনের ভেতর পর্যন্ত বিস্তৃত? সেক্যুলারিজমের বহুল প্রচলিত সংজ্ঞার আড়ালে লুকিয়ে থাকা ইতিহাস ও আদর্শিক ভিত্তি অনুসন্ধান করেছে “সেক্যুলারিজম : ইহজাগতিকতাবাদের আদ্যোপান্ত” বইটি। ইউরোপের ধর্মীয় ইতিহাস ও চার্চের বিকাশ থেকে শুরু করে রেনেসাঁ, আধুনিক বিজ্ঞান, জ্ঞানচর্চা, নৈতিকতা, শিল্প, রাজনীতি ও সমাজব্যবস্থায় সেক্যুলার চিন্তার বিস্তার—ইত্যাদি নানা তাত্ত্বিক বিষয় সহজ, সাবলীল ও ঝরঝরে ভাষায় উঠে এসেছে মেধাবী আলিম উস্তায আম্মারুল হকের কলমে। বইটি সেক্যুলারিজমকে শুধু একটি রাজনৈতিক পরিভাষা হিসেবে নয়, বরং একটি চিন্তাধারা ও জীবনদর্শন হিসেবে পাঠকের সামনে হাজির করে। একই সঙ্গে ইসলামের দৃষ্টিতে ধর্ম, নৈতিকতা, রাষ্ট্র ও মানবজীবনের সম্পর্কের সঙ্গে সেক্যুলার দৃষ্টিভঙ্গির মৌলিক পার্থক্যগুলোও স্পষ্ট করে। যে ধারণাকে আমরা আধুনিকতার অবিচ্ছেদ্য অংশ বলে মেনে নিয়েছি; তার ইতিহাস, ভিত্তি ও পরিণতি কি কখনো খতিয়ে দেখেছি? “সেক্যুলারিজম : ইহজাগতিকতাবাদের আদ্যোপান্ত” বইটি সেই অদেখা প্রশ্নগুলোর দুয়ার খুলে দেবে ইনশাআল্লাহ।
Related products
ইসলাম ও শিল্পকলা
কওমি কাহিনি
জাতিগত বিজয়ের অদৃশ্য কারিগরি
নাইজেরিয়ার একটি তর্কযুদ্ধ
© 2026 Thebookcenterbd All rights reserved














Reviews
There are no reviews yet.