সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Punno Bhromoner Dinlipi
by Arif Khan Saad
Author: আরিফ খান সাদ
Publisher: বাতায়ন পাবলিকেশন
Category: ডায়েরি ও চিঠিপত্র সংকলন
Number of Page: 512
Edition: 1st
Country: Bangladesh
Language: Bangla
দিনলিপি তো অনেকেই লেখেন; কিন্তু দিনলিপিকে যাপিত জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে বিশটি বছর কাটিয়ে দেওয়া মানুষ সত্যিই বিরল। এই বইয়ের লেখক নিজের জীবনকে ডায়েরির পাতায় ধারণ করেছেন একটি প্রাণবন্ত উপন্যাসের মতো। জীবন তো সবারই কাটে, কিন্তু প্রতিটি দিনকে গভীরভাবে ধারণ করা কিংবা ধরে রাখার সাধনা সবার থাকে না। সেই জায়গায় দীর্ঘ বিশ বছর নিষ্ঠার সাথে নিয়মিত দিনলিপি লেখা নিঃসন্দেহে বিস্ময়কর। পুণ্য ভ্রমণের দিনলিপি সেই দীর্ঘ জীবন ব্যাপী সাধনার একটি ছোট্ট অংশ হলেও, এটাই সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ অংশ। কারণ, বিশ বছরের অধিক সময়ের দিনলিপিতে একজন মানুষের আস্ত একটা জীবন উঠে এসেছে নিশ্চয়; তবে পুণ্য ভ্রমণের দিনলিপি-তে সন্নিবেশিত হয়েছে জীবনের সবচেয়ে পুণ্যময় ও স্মৃতিবহুল অংশ। আসলে কিছু ভ্রমণ শুধু স্থান বদলায় না, মানুষকেও বদলে দেয়। পথের পর পথ পেরিয়ে, অচেনা জনপদ ও অসংখ্য মানুষের সান্নিধ্যে অর্জিত অভিজ্ঞতার অনেকটাই সময়ের স্রোতে হারিয়ে যায়। সেই হারিয়ে যাওয়া স্রোতের বিপরীতে লেখক তার পূর্ণ এক বছরের পুণ্য ভ্রমণের দিনগুলোকে সযত্নে লিপিবদ্ধ করেছেন—ধরে রেখেছেন পথের দৃশ্য, মানুষের কথা, ছোট-বড় মুহূর্ত, অনুভব, ভাবনা, পাঠ ও পথচলার অনেক জীবন্ত ছবি। তাই নির্দ্বিধায় বলা যায়, এটি সাধারণ কোনো দিনলিপি বা ভ্রমণকাহিনি নয়; বরং একটি সমাজ, একটি জীবন এবং একটি যুগের মলাটবদ্ধ দলিল—যেখানে প্রতিটি সফর হয়ে উঠেছে শিক্ষা ও স্মৃতির একেকটি পবিত্র অধ্যায়।
Related products
আরব মরুতে শিক্ষা সফর
ইবনে বতুতার স্মৃতির খোঁজে
জহিরউদ্দিন মুহাম্মদ বাবর
জুলাই জাগরণের দিনলিপি
© 2026 Thebookcenterbd All rights reserved















Reviews
There are no reviews yet.