সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Kichu Smriti Kichu Onubhuti
by Mufti Muhammad Abdus Salam Chatgami Rahimahullah
Author: মুফতি মুহাম্মদ আবদুস সালাম চাটগামী রহিমাহুল্লাহ
Publisher: ইত্তিহাদ পাবলিকেশন
Category: মুসলিম মনীষীদের জীবনী
Number of Page: 240
Edition: 1st Published 2026
Country: Bangladesh
Language: Bangla
“কিছু স্মৃতি কিছু অনুভূতি” আল্লাহ পাক রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া, তিনি অধমকে শিক্ষাজীবনে বিশ্ববরেণ্য ফকিহ, মুফতি আজম আবদুস সালাম চাটগামী রহ. এবং যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা জুনায়েদ বাবুনগরি রহ.-এর দীর্ঘ সংশ্রব লাভের তাওফিক দিয়েছেন। ছোটবেলা থেকে আমার অভ্যাস ছিল-বুজুর্গদের মাওয়ায়েজ, মাজালিস, বাণী ইত্যাদি লিপিবদ্ধ করা। সেই অভ্যাসের বশেই মুসলিম শরিফের ক্লাসে আল্লামা বাবুনগরি রহ.-এর পূর্ণাঙ্গ তাকরির লিখেছিলাম। তাকরীরে মুসলিম শরহে সহীহ মুসলিম নামে যার পূর্ণাঙ্গ সেট গ্রন্থালয় থেকে প্রকাশিত হয়েছে আলহামদুলিল্লাহ। হাটহাজারী পড়াকালীন মেশকাত থেকে ইফতা ২য় বর্ষ পর্যন্ত মোট চার বছর মুফতি আজম রহ.-এর সোহবত লাভের সৌভাগ্য হয়, আলহামদুলিল্লাহ। আসরের পর হুজুরের কামরায় বিশেষ মজলিস হতো। ওই চার বছর আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা আমি হুজুরের মজলিসেই কাটাতাম। সেই মজলিসে হুজুর বিভিন্ন জটিল-কঠিন মাসআলার সমাধান দিতেন। কখনো স্মৃতির ঝাঁপি মেলে ধরতেন। আমরা তার মুখনিঃসৃত মণিমুক্তা কুড়িয়ে নিতাম। কখনো আকাবিরদের জীবনী ও ইতিহাস শোনাতেন। আবার কখনো মহামূল্যবান উপদেশ দিতেন। আমি সেসকল বিষয় আমার ডায়েরিতে লিখে রাখতাম। এমনিভাবে আমার মতো নগণ্য ছাত্রকেও হুজুর তার লেখালিখির বিভিন্ন পরিকল্পনা জানাতেন। আমিও হুজুরের লেখালিখির কাজে শরিক হতে পারাকে নিজের জন্য বিরাট সৌভাগ্য মনে করতাম। হুজুর একদিন বললেন, ‘বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত আমার লেখাগুলো একত্রিত করে একমলাটে ছাপানোর এরাদা আমার অনেক দিনের।’ আমি বললাম, ‘উস্তাদজি, সকল পত্রিকা থেকে আপনার লেখাগুলো একত্র করে আমি আপনার সামনে পেশ করব ইনশাআল্লাহ।’ অতঃপর বহু রাত নির্ঘুম কাটিয়ে হাটহাজারী মাদরাসার দারুল ইফতা, উলুমুল হাদিস ও তাফসির বিভাগের পাঠাগারে সংরক্ষিত সবগুলো ম্যাগাজিন-পত্রিকা ঘেটে, হুজুরের সবগুলো প্রবন্ধ-নিবন্ধ সংগ্রহ করি। ইফতা দ্বিতীয় বর্ষের বার্ষিক পরীক্ষার আগে যখন আমার বিনিদ্র রজনীর ফসলগুলো জমা করে হুজুরের সামনে পেশ করি, তখন তিনি অনেক খুশি হয়েছিলেন এবং আমার
Related products
আয়নাঘর
ইসলামী ব্যাংক (ভুল প্রশ্নের ভুল উত্তর)
চিন্তাপরাধ
নবি ও ওলিদের বিয়ের গল্প
© 2026 Thebookcenterbd All rights reserved


















Reviews
There are no reviews yet.