সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-26%

উপলব্ধি : অনুভূতিহীন আর কতদিন

Original price was: ৳ 360.00.Current price is: ৳ 265.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Upolobdhi: Onuvutihin Ar Kotodin
by Akhtarul Haque
Author: আখতারুল হক
Publisher: মুহাম্মদ পাবলিকেশন
Category: আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
Number of Page: 208
Edition: 1st Published 2026
Country: Bangladesh
Language: Bangla

Description

“উপলব্ধি : অনুভূতিহীন আর কতদিন” আমাদের জীবনখানি খুবই ক্ষণস্থায়ী ও বড্ড ঠুনকো—সে আমরা সবাই জানি। কিন্তু এ কথাটি হৃদয় দিয়ে উপলব্ধি করার সুযোগ খুব কম মানুষেরই হয়। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে একটু চিন্তা করলেই বুঝতে পারবেন, আমাদের এই ক্ষণকালীন জীবনটি ঠক-ঠক করে কত দ্রুতভাবে নিঃশেষ হয়ে যাচ্ছে। শৈশবের সোনালি সকাল শেষ করে, তারুণ্য আর যৌবনের রোদেলা দুপুর পাড়ি দিয়ে, মাঝ-বয়সের ব্যস্ত বিকেলটিও যখন চলে যায়, তখন জীবন-সায়াহ্নের গোধূলিবেলায় আসে জরা ও বার্ধক্য, যা মানবজীবনের শেষ অধ্যায়। এই জীবনের উপান্তে এসে আমাদের উপলব্ধি হয় আর আফসোস করি এই ভেবে যে, অনেক কিছুই তো করতে পারতাম; কিন্তু সত্য কিংবা সম্ভাবনার কথাটি ভুলে গিয়ে মিথ্যের মরীচিকায় হাবুডুবু খেতে খেতে আজ আমি নিঃস্ব-রিক্ত ও চরম অসহায়। আমাদের আত্মগত অধপাতসহ আমরা আরও বুঝতে পারি যে, আমাদের শিক্ষাব্যবস্থা, সমাজব্যবস্থা, ধর্মগত আচার-বিধান ও সভ্যতা-সংস্কৃতিসহ সকল ক্ষেত্রে আজ আমরা নানামুখী আগ্রাসনের শিকার; ফলে আমরা আমাদের রাষ্ট্র-সমাজ, পরিবার-পরিজন, এমনকি নিজস্ব ব্যক্তিজীবনকেও সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছি না। ফলে আমাদের প্রত্যেকের জীবনের রূঢ়-বাস্তবতার উপলব্ধিটাই আজ একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা আমাদের মানবিক নীতি, আদর্শ ও সুকুমার মূল্যবোধের জায়গা থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছি। জীবনের ভুল ব্যবহার, ভুল সিদ্ধান্ত আর ভুল-পথে পরিচালিত হওয়ার দরুন আমরা দিনদিন আরও খারাপের দিকে ধাবিত হয়ে পড়ছি। আমরা যেন কোথাও আর জীবনের সঠিক রাস্তাটিই খুঁজে পাচ্ছি না। সমারূঢ় সমস্যা থেকে পরিত্রাণ তথা মুক্তির চেষ্টায় ব্যর্থ হয়ে আমরা অনেকেই হতাশা আর উদাসীনতায় ভুগছি—যা ধীরে ধীরে আমাদের মন ও মস্তিষ্ককে গ্রাস করে ফেলছে এবং মর্মন্তুদ জীবনের বাস্তবতা বুঝতে বা উপলব্ধি করতে বাধার সৃষ্টি করছে। কিন্তু আমাদের ঐকান্তিক প্রশ্নটি হচ্ছে, এভাবে অনুভূতিহীন আর কতদিন? আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে অনুভব করার এখনই সময়। আমাদের উচিত সবসময় প্রকৃত সত্যের সন্ধান করা, সত্যের স্বরূপ ও পরিচয়টি জানতে যথাযথ পথ ও পদ্ধতি অবলম্বন করা। কেননা আমাদের সত্যটি খুঁজে নেওয়া ছাড়া সরল-পথে থাকার কোনো সুযোগ নেই। আমরা জানি, মানুষের বৃহত্তর জীবনে কোনো ব্যাক টু দ্য বিগিনিংয়ের অবকাশ নেই। আমরা চাইলেই আমাদের হারিয়ে যাওয়া অতীতে আর কখনো ফিরে যেতে পারব না।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “উপলব্ধি : অনুভূতিহীন আর কতদিন”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account