সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title : Strange Maps
by Uketsu
Author: উকেতসু
Publisher: নটিলাস প্রকাশনী
Category: রহস্য, গোয়েন্দ
Edition: 1st Published 2026
Number of Page: 208
Country: Bangladesh
Language: Bangla
“স্ট্রেঞ্জ ম্যাপস” অতীতের ছাইচাপা আগুন কি বর্তমানকে জ্বালিয়ে দিতে পারে? বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যার ছাত্র কুরিহারা ফুমিনোবু। যুক্তিবাদী, নিরাবেগ এবং কিছুটা একগুঁয়ে। তার জীবনের একমাত্র অমীমাংসিত রহস্য বহু বছর আগে তার দাদিমার আকস্মিক আত্মহত্যা। মৃত্যুর মুহূর্তে দাদিমার হাতে ধরা ছিল হাতে আঁকা এক অদ্ভুত ও বিদঘুটে মানচিত্র। মানচিত্রে আঁকা সমুদ্রতীরবর্তী এক অচেনা গ্রাম, আর তার পাশে মাথা উঁচিয়ে থাকা ‘মোজো’ পাহাড়, যার গায়ে কিলবিল করছে অসংখ্য দানব। মায়ের মৃত্যুর পর অসমাপ্ত তদন্তের সূত্র ধরে সেই ম্যাপের রহস্যভেদ করতে কুরিহারা পাড়ি জমায় এক প্রত্যন্ত মফস্বলে। সেখানে তার পরিচয় হয় তরুণী পুলিশ অফিসার আকারির সাথে। কিন্তু কুরিহারা পৌঁছানোর পরপরই শান্ত জনপদটি কেঁপে ওঠে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায়। রেললাইনের টানেলে পাওয়া যায় এক বড়কর্তার লাশ, আর ঠিক একই সময়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান আকারির বাবা। একটি পুরোনো মানচিত্র, একটি পরিত্যক্ত গ্রাম এবং বর্তমানের এক নির্মম হত্যাকাণ্ড সবকিছুর সুতো কি একই বিন্দুতে মেলানো? প্রভাবশালী ইয়াবিৎসু পরিবার পাহাড়ের গভীরে কী গোপন করতে চাইছে? আর মানচিত্রে আঁকা সেই দানবদের আসল পরিচয়ই বা কী? কুরিহারা কি পারবে তার ক্ষুরধার যুক্তি দিয়ে সময়ের অতলে হারিয়ে যাওয়া এক ভয়ঙ্কর সত্যকে দিনের আলোয় আনতে? নাকি পাহাড়ের অন্ধকার তাকেও গ্রাস করবে? টানটান উত্তেজনায় ঠাসা এক জাপানি রহস্য উপন্যাস, যেখানে প্রতিটি পৃষ্ঠায় অপেক্ষা করছে নতুন এক মোড়।
Related products
দ্য রেড সুলতান
দ্য হেন হু ড্রিমড শি কুড ফ্লাই
নো লংগার হিউম্যান
ব্লু হ্যাভেন বিউটি পার্লার
© 2026 Thebookcenterbd All rights reserved
















Reviews
There are no reviews yet.