সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-37%

আলাপে ও সংলাপে জুলাইয়ের চট্টগ্রাম

Original price was: ৳ 510.00.Current price is: ৳ 320.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title : Alape O Songlape Julayer Chattogram
by Himel Rifat
Author: হিমেল রিফাত
Publisher: বিকল্প প্রকাশন
Category: ইতিহাসে বাংলাদেশ: জুলাই অভ্যুত্থান
Edition: 1st Published 2026
Number of Page: 208
Country: Bangladesh
Language: Bangla

Description

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান গতানুগতিক কোনো ঘটনা নয়, এটি আমাদের তিন প্রজন্মের স্মৃতি ও সাহসের দলিল। রাজধানীকেন্দ্রিক বয়ানের ভিড়েও বীর চট্টলার ত্যাগ ও সাহস জাতীয় জীবনে যথেষ্ট গুরুত্ব বহন করে। “আলাপে ও সংলাপে জুলাইয়ের চট্টগ্রাম” মূলত সেই অদম্য চট্টলার গৌরবোজ্জ্বল ইতিহাসের ভাষিক প্রকাশ মাত্র — যেখানে চট্টগ্রামের জুলাই বিপ্লবের সম্মুখ সারিতে থাকা নেতাদের মুখে বর্ণিত হয়েছে আন্দোলনকালীন অভিজ্ঞতা, সিদ্ধান্ত, ঝুঁকি ও বিজয়ের গল্প। এই বইয়ের গুরুত্ব শুধু তথ্য সংরক্ষণে নয়, বরং ইতিহাসের মালিকানা ফিরিয়ে আনারও প্রয়াস। যারা রাস্তায় ছিলেন ও গুলির মুখে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন, যারা অন্তরালে পলিসি মেকিং থেকে নৈঃশব্দ্যে আন্দোলনের মেজাজ পরিচালনা করেছেন তাদের নিজের ভাষায় বলা কথা আগামী দিনের গবেষক, লেখক ও সাধারণ পাঠকের জন্য একটি প্রাথমিক উৎস হয়ে থাকবে। স্মৃতি বিলীন হওয়ার আগেই, বয়ান বিকৃত হওয়ার আগেই এই দলিলায়ন জরুরি ছিল — আর সেই কাজটিই এই বইয়ে করার চেষ্টা করেছি আমরা। চট্টগ্রামের রাজনৈতিক-সাংস্কৃতিক স্বাতন্ত্র্য নিয়ে যাদের আগ্রহ আছে, যারা জুলাই আন্দোলন অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানকে কেবল ঢাকাকেন্দ্রিক ঘটনা হিসেবে নয়, সারাদেশের সম্মিলিত জাগরণ হিসেবে বুঝতে চান, তাদের জন্য এই বই অপরিহার্য পাঠ। এটি ইতিহাস, সাংবাদিকতা ও স্মৃতিচারণের সংযোগস্থলে দাঁড়িয়ে এক নতুন ধরনের দলিল তৈরি করেছে — যেখানে তত্ত্ব নয়, সাক্ষীর কণ্ঠই প্রধান। বইটি শুধু আন্দোলনের বয়ান নয়, ভবিষ্যতের সতর্ক স্মারকও বটে — যে মূল্যে এই পরিবর্তন এসেছে, তা যেন ভুলে না যাই। “আলাপে ও সংলাপে জুলাইয়ের চট্টগ্রাম” তাই কেবল চট্টগ্রামবাসীর নয়, প্রত্যেক সচেতন পাঠকের সংগ্রহে থাকা উচিত।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “আলাপে ও সংলাপে জুলাইয়ের চট্টগ্রাম”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account