সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-1%

মহর্ষি মন্‌সুর

Original price was: ৳ 450.00.Current price is: ৳ 445.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title : Mohorshi Monsur
by Professor Mohammad Mojammel Haque
Author: অধ্যাপক মোহাম্মাদ মোজাম্মেল হক
Publisher: বনশ্রী পাবলিকেশন্স
Category: ইতিহাস ও ঐতিহ্য: গবেষণা ও প্রবন্ধ
Edition: 1st
Number of Page: 144
Country: Bangladesh
Language: Bangla

Description

বেঙ্গল মুসলিম রেনেসাঁ সিরিজ-এর তৃতীয় বই মহর্ষি মন্‌সুর। ঊনবিংশ শতাব্দীতে [১৮০০-১৯০০] ইউরোপীয় বিদ্যা ও প্রযুক্তির অভিঘাতে বাংলায় যে বুদ্ধিবৃত্তিক জাগরণ ও কর্মকোলাহল সূচিত হইয়াছিল, আর উহাতে বঙ্গীয় মুসলমান কবি-শিল্পী-সাহিত্যিক-চিন্তাবিদের যে অংশগ্রহণ ঘটিয়াছিল, তাহার নির্বাচিত কিছু টেক্সট একবিংশ শতকের পাঠকের কাছে নতুনভাবে, নতুন অবয়বে হাজির করাই বেঙ্গল মুসলিম রেনেসাঁ সিরিজ-এর উদ্দেশ্য। মোস্‌লেম ভারত পত্রিকার সম্পাদক, প্রখ্যাত সাহিত্যিক ও শিক্ষানুরাগী মোজাম্মেল হক্ প্রণীত মহর্ষি মন্‌সুর অনন্য জীবন-চরিতধর্মী গ্রন্থ। সুপ্রসিদ্ধ পরিব্রাজক শ্রীচন্দ্রশেখর সেন একটি পাণ্ডিত্যপূর্ণ ভূমিকা লিখিয়া এই গ্রন্থের গৌরব বর্ধন করিয়াছেন। “মহর্ষি মন্‌সুর” এই গ্রন্থের মূল উপজীব্য হইল সুফী-সাধক সম্প্রদায়ের প্রাতঃস্মরণীয় আধ্যাত্মিক পুরুষ ধর্মবীর মহাত্মা হোসেন মন্‌সুর হাল্লাজের অলৌকিক, রহস্যময় ও করুণ জীবনকাহিনী। ইরাকের বয়জা পল্লীতে এক পুণ্যবান পরিবারে জন্মগ্রহণ করিয়া মন্‌সুর অতি অল্প বয়সেই প্রগাঢ় শাস্ত্রীয় জ্ঞান ও মনীষা অর্জন করেন। অতঃপর বোগদাদ্‌ নগরীর অদ্বিতীয় তত্ত্বদর্শী খাজা আবুল কাসেম জুনেদ শাহের সকাশে দীক্ষা গ্রহণপূর্বক তিনি কঠোর যোগসাধনায় আত্মনিয়োগ করেন। সাধনার চরম স্তরে উপনীত হইয়া দিব্য প্রেমামৃত পানের পর মন্‌সুর বাহ্যজ্ঞানশূন্য অবস্থায় সর্বসমক্ষে ‘আনাল হক্’ (আমিই ঈশ্বর) এই অদ্বৈতবাদী মহাসত্য উচ্চারণ করেন। তৎকালীন রক্ষণশীল বোগদাদ্‌বাসী ও শাসক সমাজ ইহাকে ঘোর ধর্ম্মদ্রোহিতা বলিয়া বিবেচনা করেন। ফলে মহামান্য খলিফা আল মুক্তাদীর বিল্লাহ্‌র আদেশে এবং স্বীয় গুরুর বাধ্যবাধকতামূলক ফতোয়ার ভিত্তিতে মন্‌সুরকে কারারুদ্ধ করা হয়। অবশেষে বধ্যভূমিতে নৃশংসভাবে তাঁহার অঙ্গচ্ছেদ করিয়া প্রাণদণ্ড দেওয়া হয়। হোসেন মন্‌সুরের অলৌকিক ক্ষমতা, কারাগার হইতে অন্তর্ধান, কয়েদীদের বন্ধনমুক্তি এবং মৃত্যুর পরেও তাঁহার ছিন্ন অঙ্গ ও রক্তকণিকা হইতে ‘আনাল হক্’ ধ্বনির অবিরাম স্ফুরণের মর্ম্মভেদী বয়ানের মাধ্যমে এই গ্রন্থ সমাপ্ত হইয়াছে। গ্রন্থকারের সংস্কৃত-বহুল অথচ প্রাঞ্জল সাধু ভাষা এবং নৈতিক উপদেশপূর্ণ বর্ণনা ঊনবিংশ শতকের বঙ্গীয় মুসলিম বুদ্ধিবৃত্তিক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত। আধ্যাত্মিক জিজ্ঞাসা ও সুফী দর্শনের মর্ম্ম অনুধাবনের জন্য “মহর্ষি মন্‌সুর” গ্রন্থটি বাঙলা সাহিত্যে চিরকাল স্মরণীয় ও পঠিত হইবার যোগ্য। গ্রন্থটির প্রথম প্রকাশকাল ১৮৯৬ খ্রীষ্টাব্দ।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “মহর্ষি মন্‌সুর”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account