সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: The Psychology of Money
Author: মর্গ্যান হাউসেল
Publisher: বই অঙ্গন প্রকাশন
Category: আত্ম উন্নয়ন ও মোটিভেশন
Number of Page: 192
Edition: 1st Published 2026
Country: Bangladesh
Language: Bangla
টাকা উপার্জন করা যতটা গণিতের বিষয়, তার চেয়েও বেশি মানুষের আচরণ, অভ্যাস এবং মানসিকতার বিষয় “দ্য সাইকোলজি অব মানি” বইটির মূল বার্তা এটিই। মরগান হাউসেল দেখিয়েছেন, একই আয় করেও কেউ ধনী হয়ে ওঠে, আবার কেউ সারাজীবন আর্থিক সংকটে থাকে। কারণ পার্থক্যটা আয়ের পরিমাণে নয়, বরং অর্থ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ধরনে। ধনী হওয়ার চেয়ে সেই সম্পদ ধরে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর সেটি সম্ভব হয় ধৈর্য, সংযম এবং দীর্ঘমেয়াদি চিন্তার মাধ্যমে। “দ্য সাইকোলজি অব মানি” বইটি শেখায়, অপ্রয়োজনীয় ঝুঁকি না নিয়ে নিয়মিত সঞ্চয় করা, নিজের সামর্থ্যের মধ্যে জীবনযাপন করা এবং চক্রবৃদ্ধি -এর শক্তিকে সময় দেওয়াই আর্থিক সফলতার অন্যতম চাবিকাঠি। অন্যের জীবন দেখে নিজের সাফল্য মাপতে গেলে কখনোই তৃপ্তি আসে না; বরং নিজের লক্ষ্য অনুযায়ী অর্থ ব্যবস্থাপনাই প্রকৃত স্বাধীনতা এনে দেয়। লেখক বাস্তব গল্প ও সহজ উদাহরণের মাধ্যমে বোঝান, অর্থের আসল মূল্য শুধু বেশি টাকা থাকা নয়, বরং এমন স্বাধীনতা অর্জন করা, যেখানে নিজের সময়, সিদ্ধান্ত এবং জীবনকে নিজের মতো করে পরিচালনা করা যায়। এক কথায়, “দ্য সাইকোলজি অব মানি” এমন একটি বই, যা আপনাকে শুধু টাকা আয় করার কৌশল নয়, বরং টাকার সঙ্গে একটি সুস্থ, বুদ্ধিমান ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলার শিক্ষা দেয়।
Related products
আকাশের ওপারে আকাশ
না বলতে শিখুন
মানবের আত্মবিনাশ
সেভেন স্টেপস টু সাকসেস ইন দীন এন্ড দুনিয়া
© 2026 Thebookcenterbd All rights reserved













Reviews
There are no reviews yet.