সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Nobijir (Sa.) Hajj
by Shaykh Abdul Wahhab Ibne Nasir At-Tariri
Author: শায়খ আবদুল ওয়াহ্হাব ইবনে নাসির আত্তারীরী
Publisher: মাকতাবাতুল আশরাফ
Category: হজ্জ-উমরাহ ও কুরবানি
Edition: 1st, Edition
Number of Pages: 312
Country: Bangladesh
Language: Bangla
বিছানাপত্র রেখে আমরা তাজা ওযু করে নিই। তারপর কম্পিত বুকে হারাম শরীফে হাজির হই। তখন সকাল ১০টা বাজে। কা’বা শরীফ সামনে। চোখ যেন বিশ্বাস করতে চাচ্ছিল না যে, এখন আমি সেই পবিত্র বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, বছরের পর বছর যার কল্পনায় কেটে গেছে! সৌভাগ্যক্রমে মাতাফ সম্পূর্ণ খালি। বিশ-ত্রিশ জনের মত লোক তাওয়াফ করছে। ফলে তাওয়াফের প্রতি চক্করেই খুব অনায়াসেই হাজারে আসওয়াদের চুম্বন নসীব হয়। মুলতাযামে হাজির হই। সেখানেও জনাকয়েক লোক। প্রাণভরে প্রাণের উত্তাপ উজাড় করার চমৎকার সুযোগ। তখন মাকামে ইবরাহীম ছোট্ট একটি স্থাপনার মধ্যে ছিল। এখানে অবস্থানকালে সেটাকেই আমরা আমাদের ঠিকানা বানিয়ে নিয়েছিলাম। কেননা সেখান থেকে বাইতুল্লাহ শরীফের দরজা ও মুলতাযাম সর্বক্ষণ সামনে থাকত। ইমাম সাহেব নামায পড়ানোর সময় তার সামনেই দাঁড়াতেন। যমযম কুয়াটিও একটি ইমারতের মধ্যে ছিল। সেখানে নিজ হাতে বালতি ফেলে পানি তোলা যেত। এ সৌভাগ্যও আমাদের অর্জিত হয়।
পরবর্তী দিন ফজরের আগে হারাম শরীফ যাচ্ছিলাম। হিজরতের রাতের কথা স্মরণ হচ্ছিল, যে রাতে নবী কারীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম শত্রুদের অবরোধ ভেঙ্গে ঘর থেকে বের হয়ে পড়েন এবং মক্কা মুকারামার অলিগলি পার হয়ে সামনে এগুতে থাকেন। কতই না কঠিন ছিল সে রাত! ১৯৬৩ খ্রিষ্টাব্দ : সামুদ্রিক জাহাজে উমরার সফরের প্রস্তুতি…. আমার জীবনকথা ২য় খন্ড থেকে আজকের বাইতুল্লাহর মুসাফিরও যদি ভাব ও আবেগের সাথে বিদায় হজ্জের এবং বিদায় ভাষণের অধ্যয়ন ও অনুধাবন করেন, তবে তার পক্ষেও তা অনেক বরকত বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। সহীহ হাদীসের আলোকে বিদায় হজ্জের পূর্ণাঙ্গ বিবরণ এবং বিদায় ভাষণের মৌলিক শিক্ষা ও দীক্ষা সম্বলিত – ‘নবীজির ﷺ হজ্জ’ কিতাবটি হতে পারে একজন হজ্জযাত্রীর অমূল্য পাথেয়
Related products
আলহাজ্জুল মাবরূর
আহকামুন নিসা
ইসলামে সৃষ্টির সেবা
নারীশিক্ষা : প্রয়োজনীয়তা সমস্যা ও সমাধান
© 2026 Thebookcenterbd All rights reserved


















Reviews
There are no reviews yet.