সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-47%

ভালোবাসার মুহাম্মাদ সা.

Original price was: ৳ 330.00.Current price is: ৳ 175.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Bhalobashar Muhammad (SAW)
Author: ইবরাহীম জামিল
Publisher: আরিশ প্রকাশন
Category: সীরাতে রাসূল (সা.)
Edition: 1st Published, 2026
Number of Pages: 160
Country: Bangladesh
Language: Bangla

Description

“ভালোবাসার মুহাম্মাদ সা.” প্রেম এমনই। যে খেলাধূলা ভালোবাসে সে খেলাধুলার খোঁজ-খবর রাখে, প্রতিনিয়ত আরও নতুন নতুন তথ্য জানতে থাকে। কে জিতলো কে হারলো সে খবর তার নখদর্পণে থাকে। টুর্নামেন্ট কোথায় হচ্ছে, কে কাপ পেলো- এ সব কিছুই সে জানে। তেমনিভাবে যে সঙ্গীত ভালোবাসে, বই পড়তে পছন্দ করে সে প্রিয় শিল্পী প্রিয় লেখকের সব খবর রাখে। প্রিয় অভিনেতার আসল নাম, পারিবারিক ইতিহাস, সন্তান কত জন, কবে শৃঙ্খলা ভঙ্গের দায়ে গ্রেপ্তার হয়েছে, মামলা নিষ্পত্তি হল কিনা- এসবকিছু মানুষ জানে। কিন্তু আপনি যদি মানুষকে রাসূলের সন্তান সম্পর্কে প্রশ্ন করেন, জানতে চান যে, রাসূলুল্লাহ সা. এর ক’জন পুত্র ছিল? ক’জনই বা কন্যা ছিল? বেশির ভাগ মানুষ উত্তর দিতে পারবে না। তারা এর উত্তর জানেই না। যদি আপনি আশারায়ে মুবাশশারা সম্পর্কে প্রশ্ন করেন তাহলে বেশির ভাগ মানুষ তাদের নাম বলতে গিয়ে গুলিয়ে ফেলবে। পক্ষান্তরে আপনি যদি কোনো একটি দলের খেলোয়াড় সম্পর্কে প্রশ্ন করেন তাহলে অনেক মানুষ আঙুল গুনে সবগুলো খেলোয়াড়ের নাম আপনাকে বলে দেবে। সত্যিকার ভালোবাসা কোথায় হতে হবে, কার জন্য হতে হবে তা আমরা ভুলে গেছি। নবীজীর ভালোবাসাই তো ঈমান। কেউ যদি নিজের প্রাণের চেয়ে নবী সা.কে বেশি ভালো না বাসে তাহলে সে প্রকৃত মুমিনই নয়। নবীজী আমাদের ভালোবাসা, তাঁর সারাটি জীবন আমাদের জন্য অনুসরণীয়। এই বইয়ের পাতায় পাতায় নবী-জীবনের স্মরণীয় দিনগুলি, স্মরণীয় ঘটনাবলি ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা তো নবী সা.-কে ভালোবাসার দাবি করি তাই না? তাহলে সেই ভালোবাসার প্রমাণ হোক তাঁর জীবন পাঠে, তাঁর আদর্শ অনুসরণে, তাঁর সুন্নাহকে আঁকড়ে ধরায়। ভালোবাসা শুধু মুখের কথা নয়, ভালোবাসা হলো আনুগত্যে, আমল ও আখলাকে, জীবনে বাস্তবায়নে। এই বইয়ের প্রতিটি পাতা নবী-জীবনের স্মরণীয় ঘটনা-উপঘটনায় সাজানো হয়েছে। নবীপ্রেমে জীবনকে সাজাতে “ভালোবাসার মুহাম্মাদ সা.” বইটি আপনার সঙ্গী হোক।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “ভালোবাসার মুহাম্মাদ সা.”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account