সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-22%

এভাবেও ভালো থাকা যায়

Original price was: ৳ 320.00.Current price is: ৳ 250.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Ebhabeo Bhalo Thaka Jay
by Monijinjir Sanyal
Author: মণিজিঞ্জির সান্যাল
Publisher: অনার্য পাবলিকেশন্স
Category: আত্ম উন্নয়ন ও মোটিভেশন
Edition: 1st Published 2025
Number of Page: 128
Country: Bangladesh
Language: Bangla

Description

“এভাবেও ভালো থাকা যায়” আমাদের ভালো থাকা, না থাকার ওপর নির্ভর করে থাকে আমাদের সম্পূর্ন মানসিক, শারীরিক ও সামাজিক অস্তিত্ব। এই ভোগবাদী সমাজে আমাদের ভালো থাকার সংজ্ঞা যেভাবে ঠিক করে দেওয়া হয়, সেগুলিকেই আমরা ভালো থাকা হিসেবে মেনে নিয়েছি কোনো প্রশ্ন না করেই। একটু ভেবে দেখুন তো, এই সাংসারিক সুখ, অর্থ, বাড়ি, গাড়ি এসব দিয়ে মন কী সত্যিই সম্পূর্ণ ভাবে ভালো থাকতে পারে? উল্টো করে বললে এমনও বলা যায় যে, যারা ভাবেন প্রচুর অর্থ, বাড়ি, গাড়ি, পারিবারিক সুখ-স্বাচ্ছন্দ্য পেয়ে গেলে তারা জীবনে সুখী হয়ে যাবেন, তার কিন্তু সত্যিই কোনো মানে নেই। তাহলে আপনি সুখী কি না, তা কোন্ কোন্ বিষয়ের উপর নির্ভর করবে? কিভাবে খুঁজে পাবেন এর উত্তর? এই ব্যাপারে এক একজনের ভাবনা এক একরকম। কেউ বলছেন মানসিক অবস্থানের উপর। কেউ বলছেন সন্তুষ্টির উপর। কেউ বা বলছেন আমরা কতখানি দিতে পারি সমাজকে বা অন্যদের, তার উপর। আসলে আমাদের ভালো থাকা নির্ভর করে আমাদের চিন্তা ভাবনার চারিত্রিক বৈশিষ্ট্যের উপর। আপনি কেমন ভাবনা ভাবেন বা চিন্তা করেন? সেগুলো ধনাত্মক নাকি ঋণাত্মক? অর্থাৎ পজিটিভ না নেগেটিভ? আপনি যদি ভালো চিন্তা করেন, আনন্দময় ভাবনা ভাবেন, তাহলে আপনি ভালো থাকবেন। কিন্তু সমস্যা হচ্ছে যে আনন্দময় চিন্তা আমি করবো কী করে? যদি আমাদের চারপাশে সব সময় সবকিছু খারাপ দেখতে পাই, তবে নিশ্চয়ই আমাদের মধ্যে ভালো ভাবনা আসবে না, আমরা ধনাত্মক অর্থাৎ পজিটিভ চিন্তাও করতে পারব না। তারপরেও আপনার ভালো থাকা সম্পূর্ণ আপনার ওপরই নির্ভর করছে, অন্য কারো উপর নয়। অন্য কেউ যেন আপনার ভালো বা মন্দ থাকার উপর প্রভাব না ফেলে। তাহলেই আপনি ভালো থাকবেন। কখনও ভালো থাকাটা নির্ভর করে পরিস্থিতির উপর। প্রতিকূল পরিস্থিতিতেও ভালো থাকতে হবে ধৈর্য ধরে মনকে শান্ত রেখে। সেটাও এক মানবিক শিক্ষা। যারা আত্ম-উন্নয়ন, ইতিবাচক চিন্তাভাবনা এবং মানসিক সুস্থতা নিয়ে আগ্রহী, তাদের জন্য এভাবেও ভালো থাকা যায় একটি অনন্য পাঠসঙ্গী। নিজের জীবনকে নতুনভাবে আবিষ্কার করতে এবং সত্যিকারের ভালো থাকার পথ খুঁজে পেতে বইটি আজই সংগ্রহ করুন।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “এভাবেও ভালো থাকা যায়”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account