সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: STATISTICS FOR ECONOMICS
by Md. Shahed Ali
Author: মোঃ শাহেদ আলী
Publisher: চলক প্রকাশনী
Category: ডিগ্রী, অনার্স, মাস্টার্স (অর্থনীতি)
Edition: 21th January 2026
Country: Bangladesh
Language: Bangla
শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেইসব শিক্ষকদের যাঁরা বাংলা ভাষায় উচ্চতর শ্রেণীর জন্য গ্রন্থ রচনা করেছেন। তাঁদের সৃজিত পথ ধরেই আমি সামান্য একটু অগ্রসর হওয়ার চেষ্টা করেছি মাত্র। পরিসংখ্যান বিষয়ে গ্রন্থ রচনা করব এমন দুঃসাহস আমার নেই। শিক্ষকতা করতে গিয়ে স্বাভাবিকভাবেই পরিসংখ্যানের কিছু ধারণার সাথে পরিচিত হয়েছি। পরিসংখ্যানের বিভিন্ন জটিল ব্যাখ্যার প্রতি শিক্ষার্থীদের ভীতি আমাকে প্রেরণা যুগিয়েছে। শিক্ষার্থীদের মনের মত করে সহজ-সরলভাবে পরিসংখ্যানের কিছু ধারণাকে উপস্থাপন করার চেষ্টা করেছি। নিঃসন্দেহে আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং সহকর্মীবৃন্দের পরিসংখ্যান বিষয়ে অধীত জ্ঞান আমার চাইতে অনেক বেশি। তাই, আপনাদের সহযোগিতা এবং পরামর্শ আমি আন্তরিকভাবে প্রত্যাশা করি। শ্রেণীকক্ষে পাঠদান করতে গিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে বার বার যে অভিযোগটি শুনেছি তা হল, অর্থনীতি (সম্মান) তৃতীয় বর্ষের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় প্রবর্তিত সিলেবাস অনুসারে বাংলা ভাষায় রচিত কোন ‘পরিসংখ্যান’ বই নেই। শিক্ষার্থীদের এই অভিযোগ দূর করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করেছি। অর্থনীতি সম্মান শ্রেণীর তৃতীয় বর্ষের জন্য প্রবর্তিত নতুন সিলেবাস অনুসারে বইটি রচিত। “অর্থনীতির জন্য পরিসংখ্যান” বইটির শেষাংশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স পার্ট-৩ পরীক্ষার প্রশ্নপত্র এবং সেগুলোর সমাধান দেয়া হয়েছে। বইটি রচনার সময় অনেক দেশী এবং বিদেশী গ্রন্থের সহায়তা গ্রহণ করেছি। এই গ্রন্থগুলোর লেখকগণের প্রতি আমি অকৃত্রিম শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বইটি রচনার ব্যাপারে এবং চূড়ান্ত পর্যায়ে রূপদানের ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অর্থনীতি সম্মান শ্রেণীর স্নেহভাজন রনি, কামাল, ফেরদৌসী এবং লাইলীর সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। একজন লেখক হিসেবে কিছু ভুল-ত্রুটি থাকাই স্বাভাবিক। তাছাড়া কিছু মুদ্রণ প্রমাদও থাকতে পারে। এই সমস্ত ত্রুটি-বিচ্যুতি সংশোধনের ব্যাপারে সকলের সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করবে। পরিশেষে, যাদের জন্য বইটি রচনা করেছি সেইসব স্নেহভাজন শিক্ষার্থীরা যদি “অর্থনীতির জন্য পরিসংখ্যান” বইটি পাঠ করে যৎসামান্য উপকৃত হয় তবেই আমার পরিশ্রম সার্থক হবে।
Related products
ATM বাংলা এক টানা মুখস্থ (২০২৫)
Tutor English (June 2026)
আজকের বিশ্ব (সাধারণ জ্ঞান) মে ২০২৬
ফেনম জব সলিউশন প্লাস দুই খন্ডে (জুন ২০২৬)
© 2026 Thebookcenterbd All rights reserved
















Reviews
There are no reviews yet.