সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Orbit B.P.Ed Proshikhonarthi Shohayika
(Prothom Semester) by Niyog Editorial Board
Author: নিয়োগ সম্পাদনা পর্ষদ
Publisher: নিয়োগ পাবলিকেশন্স
Category: ইঞ্জিনিয়ারিং ও ভর্তি প্রস্তুতির (বিএড, এমএড,বিপিএড)
Edition: 13th Published, 2026
Country: Bangladesh
Language: Bengali
আধুনিক বিশ্বে শারীরিক শিক্ষার গুরুত্ব অনেক বেশি। সুদূর অতীত থেকে শারীরিক শিক্ষার অগ্রযাত্রা শুরু হলেও বিংশ শতাব্দীতে এসে এর ব্যাপক উৎকর্ষ সাধিত হয়েছে। শিক্ষার সকল স্তরে শারীরিক শিক্ষা সংযোজিত হয়েছে। সাথে সাথে বৃদ্ধি পেয়েছে শারীরিক শিক্ষার প্রশিক্ষণ কার্যক্রম। আন্তর্জাতিক অঙ্গণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আসর বসার পাশাপাশি ক্রীড়া উন্নয়নের নিমিত্তই বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। সৃষ্টি হয়েছে ক্রীড়া সংগঠন এবং বিভিন্ন শারীরিক প্রশিক্ষণ কার্যক্রম। আমাদের দেশেও শারীরিক শিক্ষার উন্নয়নের জন্য বেশ কয়েকটি সরকারি শারীরিক শিক্ষা কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। যেখানে নির্ধারিত প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্তিতে ডিগ্রী প্রাপ্তির সনদের প্রতিশ্রুতি রয়েছে। আমাদের দেশে বি.পি.এড কোর্সের নতুন সিলেবাস অনুযায়ী মাতৃভাষায় রচিত পাঠ্যপুস্তক অত্যন্ত দুর্লভ। এ কোর্সের প্রশ্ন-উত্তর লেখা পুস্তকের একান্ত অভাব রয়েছে। প্রশিক্ষণার্থীদের সুবিধার্থে তাদের প্রয়োজন মেটানোর তাগিদেই আমাদের এ প্রচেষ্টা। কেবল ভালো ফলাফলের প্রতিশ্রুতি নিয়েই অরবিট বি.পি.এড প্রশিক্ষণার্থী সহায়িকা প্রকাশ করেছি। এ সহায়িকাটি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রমে সাফল্যের অফুরন্ত চাহিদা পূরণ করবে এটাই আমাদের প্রত্যাশা। বইটি শুধু প্রশিক্ষণ কার্যক্রমে উত্তীর্ণের সহায়কই নয়; বরং প্রশিক্ষণোত্তর বাস্তব কর্মজীবনে নানাবিধ সমস্যা সমাধানেরও সহায়ক হবে বলে আমাদের বিশ্বাস। ‘এ গাইডটি প্রণয়ন অত্যান্ত কষ্টসাধ্য হওয়া সত্ত্বেও কাজটি সম্পন্ন করতে পেরে মহান আল্লাহ্ পাকের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। এ পুস্তক রচনায় আমরা যাঁদের মূল্যবান গ্রন্থ থেকে তথ্য ও তত্ত্বগত সহযোগিতা পেয়েছি তাঁদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ জ্ঞাপন করছি মিতা ট্রেডার্সের স্বত্বাধিকারী এম. এ. ওহাব সাহেবকে, যাঁর প্রচেষ্টায় এ কার্যক্রম অনেক দূর এগিয়ে গিয়েছে। বহু চেষ্টা সত্ত্বেও এ গাইডটি পরিপূর্ণ ত্রুটিমুক্ত এ কথা বলা যাবে না। এ জন্য আমরা পাঠক-পাঠিকার কাছে গঠনমূলক পরামর্শ আশা করছি। আপনাদের যেকোনো পরামর্শ আমরা সাদরে গ্রহণ করবো।
Related products
A Gateway to English Literature (Imperial Edition November,2025)
TBC An Exclusive Suggestion Question Bank with Answer Third Year
আজকের বিশ্ব (সাধারণ জ্ঞান) মে ২০২৬
শীকর বাংলা ভাষা ও সাহিত্য
© 2026 Thebookcenterbd All rights reserved




















Reviews
There are no reviews yet.