সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Knowledge and Mindset
By Mawlana Saleh Azadi
Author: মাওলানা সালেহ আজাদী
Publisher: সত্যায়ন প্রকাশন
Category: ক্যারিয়ার উন্নয়ন
Edition: 1st Published 2026
Number of Page: 144
Country: Bangladesh
Language: Bangla
“নলেজ অ্যান্ড মাইন্ডসেট” আমাদের এই অধঃপতনের পেছনে কারণ কী? একবাক্যে বললে, জ্ঞান থেকে বিচ্যুতিই অধঃপতনের কারণ। সরল কনক্লুশান মনে হতে পারে। তবে আপনি চাইলে জটিল করেও ভেবে দেখতে পারেন; এন্তার তত্ত্ব কপচাতে পারেন। শেষমেশ দেখবেন ওই একটি কথাতে এসেই চিন্তার সুতো জোড়া লাগবে। আল্লাহ স্থির করলেন, আদাম (আ.)-কে ফেরেশতাদের ওপর শ্রেষ্ঠত্ব দেবেন। তাই তিনি তাকে ইলম শেখালেন। মূসা (আ.)-কে ফিরআউনের ওপর বিজয়ী করবেন। তাই তুর পাহাড়ে চল্লিশ রাত ধরে জ্ঞানের সঙ্গে তার সম্বন্ধ করালেন। নবিজিকে কুরাইশ-সহ গোটা মানবজাতির নেতা বানাবেন। তাই হেরার নির্জন গুহায় তাকে দিলেন ইলমি দীক্ষা। তার মানে, শ্রেষ্ঠত্বের সিক্রেট ওই একটাই—নলেজ। সভ্যতার উত্থান-পতনের গল্পটাও প্রায় একই রকম। সেখানেও ইন্ধন হচ্ছে গিয়ে নলেজ। একটা কমন-প্যাটার্ন আপনি সবসময় খুঁজে পাবেন। শুরুর দিকে একটি জাতি পঠন-পাঠনে লেগে থাকে। যার ফলে, একসময় তারা সভ্যতার চুড়োয় পৌঁছুয়। কিন্তু সভ্যতার চুড়োয় পৌঁছুবার পর—হাতে যখন জমা পড়ে বিস্তর টাকাকড়ি ধনসম্পদ—তারা ডুবে যায় ভোগ-বিলাসে। আস্তে আস্তে ইলমের সঙ্গে বাড়তে থাকে যোজন-দূরত্ব। ফলাফল—সভ্যতার পতন। নির্ঘাত পতন। দুঃখের কথা হচ্ছে, উম্মাহকে অধঃপতন থেকে টেনে তুলবার প্রয়াস আমাদের মধ্যে নেই বললেই চলে। বরং অধঃপতনের পালে সবাই কেমন যেন হাওয়াই লাগায়। আরও ভোগ-বিলাস, আরও ইনকাম, আরও ফেমাসিটি, আরও ফেসবুকিং…। সেই ব্যথা থেকেই আমাদের এই ক্ষুদে প্রয়াস। “নলেজ অ্যান্ড মাইন্ডসেট” এই বই পড়ে একজন মানুষও যদি ইলমের প্রয়োজন উপলব্ধি করেন, উম্মাহর অধঃপতনের সুলুক সন্ধান করতে পারেন—তবেই আমাদের প্রচেষ্টা সার্থক আমাদের এই নিবেদন পৌঁছে যাক ঘরে ঘরে।
Related products
কাশগড় কত না অশ্রুজল
চিন্তাপরাধ
ছোটদের নবি-রাসূল সিরিজ (৬ খণ্ড)
মুসলিম জাতির ইতিহাস
© 2026 Thebookcenterbd All rights reserved











Reviews
There are no reviews yet.