সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Shreni Pathdaner Adhunik Paddhoti O
Kaushol Ebong Shreni Byabosthapona
Professor Md. Mujibur Rahman
Author: প্রফেসর মো: মুজিবুর রহমান
Publisher: প্রভাতী লাইব্রেরি
Category: ইঞ্জিনিয়ারিং ও ভর্তি প্রস্তুতির (বিএড, এমএড,বিপিএড)
Edition: January 2023
Country: Bangladesh
Language: Bangla
স্বাধীনতার পর বাংলাদেশে আধুনিক শিক্ষাতত্ত্বের আলোকে গোটা শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাবার প্রচেষ্টা নেয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাক্রম ও পাঠ্যসূচির আধুনিকীকরণ ও উন্নতিসাধন, তথা শিক্ষক প্রশিক্ষণের মান উন্নয়নের লক্ষ্যে ১৯৯৮-৯৯ শিক্ষা বর্ষ থেকে বি.এড ও এম.এড কোর্সের জন্য নতুন পাঠ্যসূচির প্রবর্তন করেছে। এ নবপ্রবর্তিত পাঠ্যসূচি এতটাই পরিবর্তিত ও বিষয়ভারে সমৃদ্ধ যে টিচার্স ট্রেনিং কলেজসমূহের অধ্যাপক ও প্রশিক্ষণার্থীবৃন্দ একে বাস্তবায়িত করতে গিয়ে রীতিমত অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এ অসুবিধার মধ্যে অন্যতম হল, বাংলা ভাষায় লিখিত পাঠ্যপুস্তকের অভাব। শ্রেণীকক্ষে প্রশিক্ষণার্থীদের সাথে নবপ্রবর্তিত পাঠ্যবিষয়বস্তু নিয়ে আলোচনা করতে গিয়ে এ অভাব আরও তীব্রভাবে অনুভব করেছি। এ অভাববোধ থেকে আমরা এ বইটি রচনার প্রেরণা পেয়েছি। যিনি এ বইটি রচনায় আমাদের অনুপ্রেরণা যুগিয়েছেন তিনি আমাদেরই শ্রদ্ধেয় অধ্যক্ষ প্রফেসর রেজিনা সুলতানা। ‘শিক্ষার ভিত্তি’র মত একটি তাত্ত্বিক বিষয় শ্রেণীকক্ষে পাঠদানকালে যখনই অসুবিধার সম্মুখীন হয়েছি তখনই আমরা ছুটে গিয়েছি অধ্যক্ষ আপার নিকট। তিনি শত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন, মাঝে মাঝে শিক্ষাতত্ত্ব বিষয়ক বহু জটিল বিষয়কে তিনি সহজ করে বুঝিয়ে দিয়েছেন। এছাড়াও আমাদের শ্রদ্ধেয় সহকর্মী মিসেস লুৎফুন নাহার, হোসনে আরা আহমেদ, জামিলা আক্তার নানাভাবে আমাদের সাহায্য করেছেন। এদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। বইটি রচনায় আমরা যেসব দেশী ও বিদেশী বইয়ের সাহায্য নিয়েছি, গ্রন্থপঞ্জীতে তাদের নাম উল্লেখ করা হল। এসব বইয়ের লেখকদের কাছে আমরা ঋণী। বইটি প্রকাশে প্রভাতী লাইব্রেরির স্বত্বাধিকারী জনাব মোঃ আবুল কাশেম অক্লান্ত পরিশ্রম করেছেন। তারই প্রচেষ্টায় “শ্রেণি পাঠদানের আধুনিক পদ্ধতি ও কৌশল এবং শ্রেণি ব্যবস্থাপনা” বইটির প্রথম সংস্করণ প্রকাশ করা সম্ভব হল। আমাদের প্রচেষ্টা সত্তেও হয়ত কিছু মুদ্রণ ত্রুটি থেকে গেল। পাঠক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বইটির গুণগত মানের উৎকর্ষ বৃদ্ধিতে শ্রদ্ধেয় সহকর্মী, অধ্যাপক, প্রশিক্ষণার্থী ও সুধীজনের যে কোন উপদেশ ও পরামর্শ পেলে আমরা উপকৃত হব।
Related products
A Gateway to English Literature (Imperial Edition November,2025)
TBC An Exclusive Suggestion Question Bank with Answer (Fourth Year)
জোবায়ের’স শর্ট সাজেশন অল ইন ওয়ান (জোবায়ের’স সিরিজ)
বাংলাদেশের ইতিহাস (১৯০৫-১৯৭১)
© 2026 Thebookcenterbd All rights reserved



















Reviews
There are no reviews yet.