সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Sahitya Shondorshon
by Shrishchandra Dash, Dr. Rahman Habib
Author: ড. রহমান হাবিব , শ্রীশচন্দ্র দাশ
Publisher: বুকস্ ফেয়ার
Category: ডিগ্রী, অনার্স, মাস্টার্স
ISBN: 9847015800385
Edition: 1st Published, 2024
Number of Pages: 184
Country: Bangladesh
Language: Bangla
সাহিত্য সন্দর্শন তৃতীয় সংস্করণ প্রকাশিত হইল। সহৃদয় সাহিত্যানুরাগী, শিক্ষাব্রতী ও ছাত্রছাত্রীগণ ইহাকে যে সাদর অভিনন্দন জ্ঞাপন করিয়াছিলেন, সেইজন্য তাঁহাদিগকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাইতেছি।
এই সংস্করণে আমি গ্রন্থখানি বিশেষ সতর্কতার সহিত বহুলাংশে পরিবর্তিত ও পরিবর্ধিত করিয়াছি এবং কতকগুলি নূতন বিষয় সংযোজিত করিয়াছি। ইহার সাহায্যে ইংরেজি ও বাংলা সাহিত্য পঠন-পাঠন ও আলোচনার যথেষ্ট সহায় হইবে বলিয়া আমার বিশ্বাস। বাংলা সাহিত্য বলিতে আমরা বিশেষ করিয়া উনবিংশ শতাব্দীর গৌরবময় যুগের সাহিত্যের কথাই স্মরণ করিতেছি। এই সাহিত্য যে সম্পূর্ণভাবে ইংরেজি সাহিত্য প্রভাবিত, এই কথা অস্বীকার করিবার উপায় নাই। সুতরাং বলা বাহুল্য যে, আধুনিক বাংলা সাহিত্য আলোচনায় শুধু সংস্কৃত অলঙ্কারিকগণের প্রবর্তিত রীতিপদ্ধতির কণ্ঠলগ্ন হইয়া থাকিলে চলিবে না। বাংলা সাহিত্য-বিচারের রীতিপদ্ধতি পাশ্চাত্য অলঙ্কারশাস্ত্র হইতেই অনেকটা গ্রহণ করিয়া বাংলা সমালোচনাশাস্ত্র গড়িয়া তুলিতে হইবে।
স্বাধীনতা লাভের পর আমাদের দৃষ্টি অনেকখানি নিজের ঘরের দিকে, আত্ম-আবিষ্কারের দিকে পড়িয়াছে। ইহা অত্যন্ত সুখের কথা। কিন্তু সাহিত্যের জগৎ দেশ বা জাতির ঐতিহ্যানুগ হইলেও শ্রেষ্ঠ সাহিত্য চিরদিনই দেশ ও কালাতীত। কাজেই আমি সর্বকালের বিদগ্ধজনসম্মত সাহিত্যিক রুচিকেই সম্মুখে রাখিয়া এই গ্রন্থ রচনা করিয়াছি। আনেক স্থলে আমি প্রাচ্য ও পাশ্চাত্য সাহিত্য-বিচারের মূলতত্ত্বগুলির সমন্বয় সাধন করিতে চেষ্টা করিয়াছি। শ্রেণীবিভাগ ও উদাহরণ সংগ্রহের ব্যাপারে আমাকে যুক্তিবাদের উপর নির্ভর করিয়াছি। শ্রেণী বিভা উদাহরণ সংগ্রহের ব্যাপারে আমাকে যে সকল গ্রন্থের নাম করিতে হইয়াছে, উহাদের দের সকলই যে সাহিত্য-বিচারের মাপকাঠিতে উৎকৃষ্ট বা আমার নিজস্ব সাহিত্যিক মতামতের চরম পরিচায়ক, তাহা যেন কেহ মনে না করেন। উৎকৃষ্টতর গ্রন্থ সুলভ নয় বলিয়াই আমাকে এইরূপ করিতে হইয়াছে বিভাগ ও ‘সাহিত্য-সঙ্কেত’ বিভাগে বাংলা সাহিত্যে অবশ্যপাঠ্য কতকগুলি গ্রন্থের নাম করিয়াছি। এইরূপ তালিকা অসম্পূর্ণ ও ত্রুটিবহুল হইতে পারে। তথাপি আমি শুধু সংক্ষিপ্ত পাঠ-নির্দেশ করিয়াছি এই ভাবিয়া যে, বাংলায় এইরূপ একটি তালিকা থাকা বাঞ্ছনীয়। স্থানাভাবে অনেকের নাম উল্লেখ করিতে পারি নাই, এইজন্য আমি দুঃখিত। সম্প্রতি বাংলাদেশে বাংলা সাহিত্যের প্রতি সর্বসাধারণের শ্রদ্ধাবোধ জাগ্রত হইয়াছে। এমতাবস্থায় বাংলা সাহিত্য আরও গভীরভাবে পঠন-পাঠনের ও আলোচনার সৌন্দর্যার্থেই “সাহিত্য সন্দর্শন” এই গ্রন্থখানা রচিত হইয়াছে। ইহার সাহায্যে যাহাতে বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্স ও এম. এ. এবং ইংরেজির এম. এ. ক্লাসের ছাত্রছাত্রীগণ সমালোচনাশাস্ত্রের মূল তত্ত্বগুলি হৃদয়ঙ্গম করিতে পারেন, সেইদিকে বিশেষ লক্ষ রাখিয়াছি।
Related products
অজাত
ইকবাল : সত্যসন্ধানের কবি
তুই বৃষ্টি হয়ে নামিস আমার মন খারাপের দিনে
ভালোবাসার মিতা
© 2026 Thebookcenterbd All rights reserved

















Reviews
There are no reviews yet.